Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:২৩, ২৪ জুলাই ২০২৬

শুক্রবারই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি: রয়টার্স

শুক্রবারই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি: রয়টার্স
ফাইল ছবি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শুক্রবার (২৪ জুলাই) আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করতে পারেন বলে জানিয়েছে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স। বিষয়টি সম্পর্কে অবগত তিনটি নির্ভরযোগ্য সূত্র রয়টার্সকে এ তথ্য নিশ্চিত করেছে।

ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ভারতে পলাতক হাসিনার দেশে ফিরে আত্মসমর্পণের ঘোষণাকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তাপ ছড়িয়ে পড়ার মধ্যেই রাষ্ট্রপতির সম্ভাব্য পদত্যাগের খবর সামনে এলো।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ৭৬ বছর বয়সী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ইতোমধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানকে পদ থেকে সরে দাঁড়ানোর ইচ্ছার কথা জানিয়েছেন। শুক্রবার এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে বলে সূত্রগুলো জানিয়েছে।

রাষ্ট্রপতি পদত্যাগ করলে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ অন্তর্বর্তীকালীন রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করতে পারেন বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত রাষ্ট্রপতির কার্যালয় কিংবা প্রধানমন্ত্রীর দফতর থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণার পর ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদ থেকে অপসারণের দাবি জোরালো হয়ে ওঠে। এরই মধ্যে সাবেক সরকারের শেষ দিকের উচ্চপদস্থ সহযোগীদের বিভিন্ন দায়িত্ব থেকে সরিয়ে দেয়ার দাবিতে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে চাপ বাড়তে থাকে।

গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় প্রায় ১ হাজার ৪০০ মানুষকে হত্যার নির্দেশ দেয়ার অভিযোগে শেখ হাসিনাকে অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেন। ভারতে নির্বাসনে থাকা ভারতে পলাতক হাসিনা শুরু থেকেই এসব অভিযোগ অস্বীকার করে আসছেন।

সম্প্রতি বাংলাদেশে ফিরে এসে আত্মসমর্পণের ঘোষণা দেয়ার খবর প্রকাশ্যে আসার পর রাজনৈতিক পরিস্থিতি নতুন মোড় নেয়। এর পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের ওপর ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সঙ্গে সংশ্লিষ্টদের গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় পদ থেকে অপসারণের দাবি আরও জোরালো হয়।

বাংলাদেশের রাষ্ট্রপতি রাষ্ট্রপ্রধান এবং সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক হলেও দেশের সংসদীয় শাসনব্যবস্থায় পদটি মূলত সাংবিধানিক ও আনুষ্ঠানিক। রাষ্ট্র পরিচালনার নির্বাহী ক্ষমতা প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন মন্ত্রিসভার হাতে ন্যস্ত থাকে।

২০২৩ সালে তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে মো. সাহাবুদ্দিন বিনাপ্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত হন। পাঁচ বছরের মেয়াদে রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের পর বিভিন্ন রাজনৈতিক পরিবর্তনের মধ্যেও তিনি দায়িত্ব পালন করে আসছিলেন।

এর আগে গত ডিসেম্বরে রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ইঙ্গিত দিয়েছিলেন, ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের মাধ্যমে তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার পর তিনি পদত্যাগের পরিকল্পনা করছেন।

তবে শুক্রবার রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসবে কি না, তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে এখন ব্যাপক আলোচনা চলছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

কক্সবাজারকে আন্তর্জাতিক পর্যটন হাবে গড়তে মহাপরিকল্পনা
চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ চাকরিচ্যুত পুলিশ সদস্য
জুলাই বিপ্লব ছিলো দেশ ও জাতির মুক্তির বার্তা: জামায়াত আমির
সিআইএর স্থাপনায় রাশিয়ার সহায়তায় হামলা চালায় ইরান
শুধু পদত্যাগ নয়, চুপ্পুকে গ্রেফতার করতে হবে: নাহিদ
ঢাকার নুসরাত, মুম্বাইয়ের রিয়া—দুই দেশের রাজপথে প্রতিবাদের প্রতীক
সফর সংক্ষিপ্ত করে আজ দেশে ফিরছেন স্পিকার
ওমরাহর পথে সৌদিতে প্রাণ গেলো প্রবাসী মা-মেয়ে-ছেলের
শুক্রবারই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি: রয়টার্স
রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগ প্রায় চূড়ান্ত
বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা, ব্রাজিলের কেউ নেই
আগামী ২৪ ঘণ্টায় চার বিভাগে অতি ভারী বৃষ্টির সতর্কতা
বেনাপোল কাস্টমসের রাজস্বের লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি টাকা
ভারতজুড়ে বিক্ষোভের আগুন, চাপে মোদি
বিএনপিকে ‘সন্ত্রাসী কার্ড’, ছাত্রদলকে ‘চাঁদাবাজি কার্ড’ দিবো: নাসীরুদ্দিন পাটওয়ারী