Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৪০, ২৪ জুলাই ২০২৬

রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন

সফর সংক্ষিপ্ত করে আজ দেশে ফিরছেন স্পিকার

সফর সংক্ষিপ্ত করে আজ দেশে ফিরছেন স্পিকার
ফাইল ছবি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের গুঞ্জনের মধ্যে থাইল্যান্ড সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। নির্ধারিত সময়ের এক দিন আগেই তিনি দেশে ফিরছেন বলে জানিয়েছে সংসদ সচিবালয়ের একটি সূত্র।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট সূত্র গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্রটি জানিয়েছে, থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে শুক্রবার দুপুর ১২টা ১০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে স্পিকারের।

চিকিৎসার উদ্দেশ্যে গত ১৯ জুলাই ব্যাংকক সফরে যান হাফিজ উদ্দিন আহমদ। সফরসূচি অনুযায়ী আগামী ২৬ জুলাই দেশে ফেরার কথা ছিলো তার। তবে সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরতে তাকে সরকারের উচ্চপর্যায় থেকে অনুরোধ করা হয়েছে বলে সংসদ সচিবালয়ের সূত্র জানিয়েছে।

সংসদ সচিবালয়ের এক কর্মকর্তা বলেন, সফরসূচি অনুযায়ী আগামী ২৬ জুলাই স্পিকারের দেশে ফেরার কথা ছিলো। কিন্তু সরকারের উচ্চপর্যায় থেকে তাকে দ্রুত দেশে ফিরতে অনুরোধ করা হয়েছে। সে কারণে তিনি শুক্রবারই দেশে ফিরছেন।

হঠাৎ সফর সংক্ষিপ্ত করে স্পিকারের দেশে ফেরার কারণ জানতে চাইলে ওই কর্মকর্তা বলেন, গতকাল থেকেই রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে বিভিন্ন ধরনের গুঞ্জন শোনা যাচ্ছে। সে কারণেই হয়তো সফর সংক্ষিপ্ত করে তিনি দেশে ফিরছেন। আশা করা যাচ্ছে, শুক্রবারই বিষয়টি পরিষ্কার হবে।

এর আগে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শুক্রবার আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করতে পারেন। বিষয়টি সম্পর্কে অবগত তিনটি নির্ভরযোগ্য সূত্র রয়টার্সকে এ তথ্য জানিয়েছে। তবে রাষ্ট্রপতির কার্যালয় কিংবা প্রধানমন্ত্রীর দফতর থেকে এ বিষয়ে এখন পর্যন্ত কোনও আনুষ্ঠানিক বক্তব্য দেয়া হয়নি।

বাংলাদেশের সংবিধানের ৫০(৩) অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্রপতি স্পিকারের উদ্দেশে স্বাক্ষরযুক্ত পত্রের মাধ্যমে পদত্যাগ করতে পারেন। রাষ্ট্রপতির পদ শূন্য হলে কিংবা তিনি দায়িত্ব পালনে অক্ষম হলে সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করবেন।

সে ক্ষেত্রে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করলে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন।

তবে স্পিকার সাময়িকভাবে রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করলেও সংবিধানের ১২৩(১) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে জাতীয় সংসদ সদস্যদের ভোটে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করা বাধ্যতামূলক।

রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জনের মধ্যে স্পিকারের আকস্মিকভাবে সফর সংক্ষিপ্ত করে দেশে ফেরার খবরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। শুক্রবার রাষ্ট্রপতির পদত্যাগ এবং স্পিকারের দেশে ফেরাকে ঘিরে পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, সেদিকেই এখন নজর রাজনৈতিক মহলের।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী
কে গুলি করেছিলেন জিয়াউর রহমানকে, জানালেন মোজাফফর
ঢাকা উত্তরে আসিফ, দক্ষিণে পাটওয়ারীকে এনসিপির মেয়রপ্রার্থী ঘোষণা
পশ্চিমবঙ্গে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ
ইয়ামালের জোড়া গোল,বার্সার পাঁচে পাঁচ
আল-আরাফাহ ব্যাংকের ৪ পরিচালককে পদত্যাগের নির্দেশ
হুতিদের সঙ্গে লড়াইয়ে নিহত ৫০০ ইয়েমেনি সেনা
আ.লীগের দুর্নীতি নিয়ে তাদের মাথাব্যথা নেই: আসিফ
হরমুজ নিয়ন্ত্রণে ট্রাম্পকে চ্যালেঞ্জ ইরানের
নিষিদ্ধই থাকছে আ. লীগ, প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ
কিডনি রোগীদের জন্য সুখবর, জেলা-উপজেলায় ডায়ালাইসিস
জাভা সাগরে ২৪১ যাত্রীসহ জাহাজ নিখোঁজ
বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে ৪ জনের প্রাণহানি
ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির প্রার্থী চূড়ান্ত ১৮ সেপ্টেম্বর
ভারত থেকে বাংলাদেশে টনে টনে ইলিশ আমদানি
মোহাম্মদপুরে কিশোর গ্যাং থাকবে না: ডিএমপি কমিশনার
বিশ্বনেতাদের চোখ সরাতে দিল্লির বস্তি ঢাকলো কাপড়ে
প্রধানমন্ত্রীর দিল্লি না যাওয়ার ঘোষণায় কমলো আদানির বিদ্যুৎ
মধ্যপ্রাচ্যে মার্কিন পাহারাদার চায় না ইরান: মাসুদ পেজেশকিয়ান
শেখ হাসিনা বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার
জুলাই সনদ বাস্তবায়নে গড়িমসিতে বিএনপির বিরুদ্ধে অভিযোগ
রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা ব্রাহ্মণবাড়িয়া বিএনপির
জাতীয় ছাত্রশক্তির নেতৃত্বে বাকের-তাহমীদ
বিলিয়ন ডলারের যুদ্ধেও হুতি থেকে পিছু হটলো যুক্তরাষ্ট্র!