Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৩১, ২০ জুলাই ২০২৬

আপডেট: ০০:৩২, ২০ জুলাই ২০২৬

আইনি প্রক্রিয়ায় বিচার নিশ্চিতের প্রতিশ্রুতি

আমরা হাসিনার আসার অপেক্ষায় আছি: আইনমন্ত্রী

আমরা হাসিনার আসার অপেক্ষায় আছি: আইনমন্ত্রী
ছবি: সংগৃহীত

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করা হবে। তিনি বলেন, আদালতের সামনে নিজেকে নির্দোষ প্রমাণ করার সুযোগ এবং দায়িত্ব শেখ হাসিনারও রয়েছে। সরকার আইনগত প্রক্রিয়ায় তাকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

রোববার (১৯ জুলাই) বিকেলে মাগুরা জেলা আইনজীবী সমিতি ভবনের মিলনায়তনে জেলা আইনজীবী সমিতি আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, নিজেকে আদালতের সামনে নির্দোষ প্রমাণ করার একটা অবলিগেশন তারও (শেখ হাসিনা) রয়েছে। আমরা অপেক্ষায় আছি, উনি আসবেন। তাকে আইনসম্মতভাবে ন্যায়বিচার নিশ্চিত করা হবে।

শেখ হাসিনার সাম্প্রতিক বক্তব্যের প্রসঙ্গ টেনে তিনি বলেন, আমার মাথায় ঢুকছে না, কারণ উনি বলছেন বাংলাদেশের এখনও প্রধানমন্ত্রী। আবার বলছেন, যেকোনও সময় বাংলাদেশে ঢুকতে পারেন। এমনকি ডিসেম্বর মাসে দেশে ফেরার কথাও বলেছেন। যদি তাই হয়, তাহলে আদালতের দেয়া মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিল বা আইনগত প্রতিকার কীভাবে নেবেন, সেটিও ভাবা উচিত।

তিনি বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে থাকা অন্যান্য মামলারও বিচারিক কার্যক্রম শুরু হয়েছে এবং সরকার আইনের বিধান অনুযায়ী সব প্রক্রিয়া এগিয়ে নিচ্ছে।

আইনমন্ত্রী আরও বলেন, আমরা তাকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা করছি। এ বিচারে আদালতের সামনে নিজেকে নিরপরাধ প্রমাণ করার সুযোগ তারও রয়েছে। আমরা চাই, সবকিছু আইনের মধ্য দিয়েই হোক।

সরকার প্রতিহিংসার রাজনীতি করে না উল্লেখ করে মো. আসাদুজ্জামান বলেন, আপনারা লক্ষ্য করেছেন, আমরা আইনি প্রক্রিয়ার বাইরে কোনও পদক্ষেপ নিচ্ছি না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার একজন আসামিকে গ্রেফতার করা হয়েছে আইনগত প্রক্রিয়ায়। একইভাবে জুলাই গণহত্যার ছয়টি মামলার বিচার সম্পন্ন হয়েছে। এর মধ্যে একটি মামলায় শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় হয়েছে।

বক্তব্যে তিনি আলোচিত আছিয়া হত্যা মামলার প্রসঙ্গও তুলে ধরেন। তিনি আশা প্রকাশ করে বলেন, মামলাটির বিচার দ্রুত হাইকোর্টে নিষ্পত্তি হবে।

মাগুরা জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মো. মনোয়ার হোসেন খাঁন, সিনিয়র জেলা ও দায়রা জজ মো. মিজানুর রহমান, জেলা প্রশাসক মো. মোতাকাব্বির আহমেদ, পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, জেলা পরিষদ প্রশাসক আলী আহমেদ, সিনিয়র অ্যাডভোকেট আহমেদ হোসেন, সিনিয়র অ্যাডভোকেট আব্দুল মজিদ এবং সিনিয়র অ্যাডভোকেট রোকনুজ্জামান খানসহ অন্যান্যরা।

সভা পরিচালনা করেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহেদ হাসান টগর। মতবিনিময় সভায় জেলা জজ আদালতের বিচারক ও আইনজীবীরা উপস্থিত ছিলেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

দিল্লির শিক্ষার্থী আন্দোলনে গিয়ে অসুস্থ শাবানা আজমি
কাশিমপুর মহিলা কারাগারের জেলার বরখাস্ত
হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না: সারোয়ার তুষার
বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষে
ছাত্রাবাসে তরুণীকে চার দিন আটকে ধর্ষণের অভিযোগ
সরকারি হাসপাতালেই মিলবে পূর্ণ চিকিৎসাসেবা: প্রধানমন্ত্রী
৩১ দফা ও জুলাই সনদের ভিত্তিতেই হবে রাষ্ট্র সংস্কার: মির্জা ফখরুল
দিল্লির বিক্ষোভ যেনো আরেক জুলাই বিপ্লব
ডেঙ্গুর থাবা আরও ভয়াবহ, একদিনে ৩ মৃত্যু
খুনি আসাদুজ্জামানকে ফেরাতে দিল্লিকে ঢাকার চিঠি
পদত্যাগ করলেন কিয়ের স্টারমার, স্থলাভিষিক্ত অ্যান্ডি বার্নহ্যাম
বার্সেলোনার ছোঁয়াতেই স্পেনের দুই বিশ্বজয়
মেজর মোজাফফরের বিচার হবে জেনারেল কোর্ট মার্শালে: স্বরাষ্ট্রমন্ত্রী
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক এআই ক্যামেরার আওতায়
দুই শিরোপাতেই স্পেনের প্রতিপক্ষ পেয়েছে লাল কার্ড!
একতরফা খেলে বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন
প্রথম হাফটাইম শো, মঞ্চ মাতালেন শাকিরা
ইয়ামালের ঝলক, প্রথমার্ধে চাপে আর্জেন্টিনা
সংস্কার ছাড়া চাঁদাবাজি-সন্ত্রাস বন্ধ হবে না: নাসীরুদ্দিন পাটওয়ারী