Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৬:১৯, ২৪ এপ্রিল ২০২৬

আপডেট: ১৬:২০, ২৪ এপ্রিল ২০২৬

সংশোধনের ইঙ্গিত 

জুলাই সনদে ‘প্রতারণার ছাপ’: আইনমন্ত্রী

জুলাই সনদে ‘প্রতারণার ছাপ’: আইনমন্ত্রী
ছবি: সংগৃহীত

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, প্রস্তাবিত জুলাই সনদের কিছু অংশে ‘প্রতারণার আশ্রয়’ নেয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে, যা যাচাই-বাছাই করে সংশোধন করা হবে। একই সঙ্গে মানবাধিকার কমিশন ও গুম কমিশন নিয়েও নানা প্রশ্ন রয়েছে বলে উল্লেখ করেন তিনি।

শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে যশোর জেলা আইনজীবী সমিতির নতুন ভবন উদ্বোধন উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, দেশে স্বাধীন বিচারব্যবস্থা থাকলেও বাংলাদেশ সুপ্রিম কোর্ট অনেক ক্ষেত্রে তার স্বকীয়তা ধরে রাখতে পারেনি। অতীতে আদালত রাজনৈতিক প্রভাবমুক্ত থাকতে ব্যর্থ হয়েছে এবং কখনও কখনও রাজনৈতিক কর্মীর মতো আচরণ করেছে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি জানান, পৃথক বিচার বিভাগ সচিবালয় আইন, মানবাধিকার কমিশন আইন, গুম কমিশন আইন ও জুলাই সনদ—এসব বিষয় সংসদে উত্থাপনের আগে যথাযথভাবে পর্যালোচনা করা হবে। তার মতে, এসব আইনে কোনও ধরনের অসংগতি বা বিতর্কের সুযোগ রাখা যাবে না।

আইনমন্ত্রী আরও বলেন, বর্তমান সরকার একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও নৈতিক বিচারব্যবস্থা প্রতিষ্ঠা করতে চায়। ‘ইন্টেলেকচুয়াল দুর্নীতির পথ বন্ধ করতে হবে’—এমন মন্তব্য করে তিনি আইন ও বিচার ব্যবস্থায় সংস্কারের প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

দেশে বিভক্তিমূলক রাজনীতির সমালোচনা করে তিনি বলেন, ‘৭১ ও ২৪’ ইস্যুতে কোনও বিভাজন চান না তারা। সবাইকে বিভক্তির রাজনীতি পরিহার করে বাংলাদেশি চেতনায় বিশ্বাসী হওয়ার আহ্বান জানান তিনি। একই সঙ্গে তিনি দাবি করেন, দেশে ক্রসফায়ার, গুম ও মিথ্যা মামলার ঘটনা বর্তমানে উল্লেখযোগ্যভাবে কমে এসেছে।

এছাড়া যশোর আদালতের ঐতিহ্য ফিরিয়ে আনা এবং বিচার বিভাগের জন্য বরাদ্দ বাড়ানোর প্রতিশ্রুতি দেন আইনমন্ত্রী। আইনজীবীদের জন্য বাংলাদেশ বার কাউন্সিল-এর মাধ্যমে মৃত্যুর পর আর্থিক সহায়তা বাড়ানোর উদ্যোগ নেয়া হবে বলেও জানান।

যশোর জেলা আইনজীবী সমিতি ভবনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি ও জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, বিএনপির ভাইস-চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম, যশোর-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট গাজী এনামুল হক, জেলা জজ মাহমুদা খানম এবং জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকনসহ অন্যরা।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

দিল্লিতে মমতা, কেজরিওয়াল ও পিনারাই আটক!
তাজমিনের সঙ্গে কী ঘটেছিলো সে রাতে, চাঞ্চল্যকর তথ্য সুমনের
ককরোচ জনতা পার্টির নেতারা বললেন, ‘ইনকিলাব জিন্দাবাদ’
প্রশ্ন ফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, সড়কে বিক্ষোভ
‘সেক্রেটারির ৭০০ অটোরিকশা’, প্রশাসকের কাছে প্রমাণ চাইলো জামায়াত
অন্যের ‘গেমের ঘুঁটি’ না হয়ে ‘নিজস্ব গেমের প্লেয়ার’ হোন: হাসনাত
আশুলিয়ায় ঝুটের গুদাম ও বাড়িতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
দেখা হচ্ছে নিউইয়র্কে—রহস্যজনক পোস্ট মিথিলার
৪০ লাখ টাকা চাঁদা না দেয়ায় হামলা, ট্রাক এনে লুটপাট
বাংলাদেশে ফ্যাসিবাদ ফিরলে দায় জামায়াতের: শামা ওবায়েদ
ইমরানের মুক্তির দাবিতে পিটিআইয়ের লংমার্চ, সোয়াবিতে ‘বড় চমক’
গাজীপুরে গুলি করে ৩ কোটি টাকা ছিনতাই, আহত ৩
রূপপুরের বিদ্যুৎ দ্রুত গ্রিডে দেয়ার প্রতিশ্রুতি রোসাটমের
ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগে প্রধানমন্ত্রীর আহ্বান
দিল্লির ককরোচ আন্দোলনে যোগ দেবেন মমতা!
সব ইসলামী দল এক হলেও ক্ষমতায় যাওয়া সম্ভব নয়: আ ফ ম খালিদ
ইউরেনিয়াম ছাড়বে না ইরান, মজুতও দেবে না
রংপুরের চার খুনে ডিএনএ মিললো সিদ্ধার্থ-মুগ্ধর
হুতিদের হামলায় রিয়াদে শতাধিক ফ্লাইট বাতিল