Sobar Desh | সবার দেশ বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত: ২৩:৪৯, ১ জুন ২০২৬

খান জাহান আলীর মাজারের দীঘিতে কুমিরের পেটে শিশু

খান জাহান আলীর মাজারের দীঘিতে কুমিরের পেটে শিশু
ছবি: সংগৃহীত

বাগেরহাটে হযরত খানজাহান আলী (রহ.)-এর মাজার সংলগ্ন ঐতিহাসিক দীঘিতে কুমিরের হামলায় ফাতেমা (৮) নামে এক শিশু নিখোঁজ হয়েছে। সোমবার (১ জুন) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। রাত ১০টা পর্যন্ত শিশুটির কোনও সন্ধান মেলেনি। তাকে উদ্ধারে ফায়ার সার্ভিসসহ সংশ্লিষ্টরা তৎপরতা চালিয়ে যাচ্ছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ফাতেমা তার মায়ের সঙ্গে মাজার এলাকার আশপাশে বসবাস করতো। তার মা মানসিক ভারসাম্যহীন বলে জানা গেছে। সোমবার রাতে শিশুটি দীঘির পানিতে নামলে হঠাৎ সেখানে থাকা একটি কুমির তাকে আক্রমণ করে পানির নিচে টেনে নিয়ে যায়।

ঘটনার পরপরই এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে মাজার কর্তৃপক্ষের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। পরে ফায়ার সার্ভিসকে জানানো হলে উদ্ধার অভিযান শুরু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মাজারের খাদেম ফকির তরিকুল ইসলাম বলেন, শিশুটির নাম ফাতেমা। তার বয়স প্রায় ৮ বছর। জানতে পেরেছি, সে গোসলের জন্য পানিতে নেমেছিলো। হঠাৎ একটি কুমির তাকে আক্রমণ করে এবং কয়েক সেকেন্ডের মধ্যেই পানির নিচে টেনে নিয়ে যায়। আমরা সবাই মিলে তাকে উদ্ধারের চেষ্টা করছি।

উদ্ধারকর্মীরা দীঘির বিভিন্ন স্থানে তল্লাশি চালালেও এ প্রতিবেদন লেখা পর্যন্ত শিশুটির কোনও খোঁজ পাওয়া যায়নি। ঘটনাটি ঘিরে স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

উল্লেখ্য, খানজাহান আলী (রহ.)-এর মাজার সংলগ্ন দীঘিতে দীর্ঘদিন ধরে কয়েকটি কুমির সংরক্ষিত অবস্থায় রয়েছে, যা দেশি-বিদেশি দর্শনার্থীদের অন্যতম আকর্ষণ হিসেবে পরিচিত।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে গিয়েছিলো আওয়ামী লীগ: ড. মঈন খান
বিএনপি নেতার জুয়ার আসরের ছবি ভাইরাল
জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান, আটক ১৫ নেতাকর্মী
যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, অনড় অবস্থানে ইরান
সৌদিতে পৃথক সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশির মৃত্যু
রামিসা ধর্ষণ ও হত্যাকাণ্ড ভিন্নখাতে প্রবাহের চেষ্টা
চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সবাই গুপ্ত জামায়াত: হারুনুর রশিদ
বর্ষার শুরুতেই ডেঙ্গুর দাপট, মৃত্যুর খাতা শুরু
খান জাহান আলীর মাজারের দীঘিতে কুমিরের পেটে শিশু
১০ জনের বাংলাদেশকে হারাতে পারলো না পাকিস্তান
ঈদের সিনেমার আয়-ব্যয়: মাল্টিপ্লেক্সে শীর্ষে ‘রকস্টার’
বর্ষীয়ান রাজনীতিক তোফায়েল আহমেদ আর নেই
ইসলামী ব্যাংকের সামনে পুলিশের লাঠিচার্জ ও টিয়ারগ্যাস নিক্ষেপ
কুয়াকাটায় সড়ক দুর্ঘটনায় পর্যটক নিহত, আহত ৩
কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানি ক্ষেপণাস্ত্র হামলা, আহত ৭
পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
পিরোজপুরে গর্ত খুঁড়তে গিয়ে মাটি ধসে ২ শ্রমিকের মৃত্যু
দর্শনা সীমান্তে ‘পুশইন’, নারী ও শিশুসহ আটক ১০
লক্ষ্মীপুরে ধর্ষণের অভিযোগ, যুবদল নেতার বিরুদ্ধে মামলা
প্রেমের টানে টাঙ্গাইলে চীনা স্কুলশিক্ষক