Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৫:৫১, ২৩ অক্টোবর ২০২৬

নেতানিয়াহুর গাড়িবহরে গাড়িবহরে হামলা, জেরুজালেমেই আক্রান্ত

নেতানিয়াহুর গাড়িবহরে গাড়িবহরে হামলা, জেরুজালেমেই আক্রান্ত
ছবি: সংগৃহীত

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর গাড়িবহর লক্ষ্য করে কাচের বোতল নিক্ষেপের ঘটনা ঘটেছে। জেরুজালেমের জনপ্রিয় রাত্রিকালীন বিনোদনকেন্দ্র মাহানে ইয়েহুদা বাজারে এ ঘটনা ঘটে।

টাইমস অব ইসরায়েলের প্রতিবেদন অনুযায়ী, প্রচারণার অংশ হিসেবে গভীর রাতে বাজারটিতে যান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এ সময় তার গাড়িবহর লক্ষ্য করে একটি কাচের বোতল ছোড়া হয়।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে বোতল নিক্ষেপের দৃশ্য দেখা গেছে। এতে বোতলটি ছোড়ার পর নিরাপত্তাকর্মী ও পুলিশ সদস্যদের ভিড়ের মধ্যে ছুটে যেতে দেখা যায়। তারা বোতলটি কে ছুড়েছেন, তা শনাক্ত করার চেষ্টা করেন।

তবে এ ঘটনায় কেউ আহত হয়েছেন কি না, কিংবা বোতল নিক্ষেপের ঘটনায় কাউকে আটক করা হয়েছে কি না, সে বিষয়ে প্রতিবেদনে বিস্তারিত জানানো হয়নি।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

এইচএসসির ফল ২৯ অক্টোবর
বিএনপি কি আবারও এক-এগারোর পথে? তত্ত্বাবধায়ক নিয়ে ষড়যন্ত্রের শঙ্কা!
এনসিপিতে ফিরবেন না জাবীন, অনিশ্চয়তায় জারা-খালেদ
সৌদির বিমান হামলায় নারী-শিশুসহ নিহত ৯ ইয়েমেনি
গণঅভ্যুত্থান বেহাত করেছেন তারেক রহমান: নাহিদ ইসলাম
গ্রামবাসীর ধাওয়া খেয়ে সাউন্ড গ্রেনেড ছুড়ে পালালো বিএসএফ
হাসপাতালে মঈন খানকে দেখতে গেলেন মির্জা আব্বাস
সচিবালয় স্থানান্তরে ৩৫০০ কোটি টাকা ব্যয়, প্রশ্ন যৌক্তিকতা নিয়ে
নোট অব ডিসেন্ট বদলাতে বৈঠকে আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
হাসিনা আমলের বিতর্কিত আমলার চুক্তি বাড়ানোর তোড়জোড়
মেঘনায় ভাসমান রেস্টুরেন্টে এসএসসি ’৯৭ ব্যাচের স্মৃতির মেলা
ভালোবাসার আলিঙ্গনেই ভাঙলো স্ত্রীর ৫ পাঁজর!
আসিফের গাড়িতে গুলি, সিজেএফডির নিন্দা
কানাডায় ভিসা জালিয়াতি, অভিযুক্ত ৫ বাংলাদেশি
আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি
কক্সবাজারে হোটেলের আগুন নিয়ন্ত্রণে, রক্ষা পেলেন ৩০০ পর্যটক