Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৫১, ১৭ মার্চ ২০২৫

ঈদের আগে স্বর্ণের দাম বাড়লো

ঈদের আগে স্বর্ণের দাম বাড়লো
ছবি: সংগৃহীত

ঈদের আগে স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২,৬১৩ টাকা বাড়িয়ে ১,৫৩,৪৭৫ টাকা নির্ধারণ করা হয়েছে। সোমবার (১৭ মার্চ) থেকে এ নতুন দাম কার্যকর হবে।

নতুন স্বর্ণের দাম (প্রতি ভরি ১১.৬৬৪ গ্রাম):
২২ ক্যারেট: ১,৫৩,৪৭৫ টাকা
২১ ক্যারেট: ১,৪৬,৫০০ টাকা
১৮ ক্যারেট: ১,২৫,৫৭৫ টাকা
সনাতন পদ্ধতি: ১,০৩,৪৭১ টাকা

রুপার দাম অপরিবর্তিত
স্বর্ণের দাম বাড়লেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে।
২২ ক্যারেট: ২,৫৭৮ টাকা
২১ ক্যারেট: ২,৪৪৯ টাকা
১৮ ক্যারেট: ২,১১১ টাকা
সনাতন পদ্ধতি: ১,৫৮৬ টাকা

বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

উল্লেখ্য, গত ৫ মার্চ স্বর্ণের দাম বাড়ানো হয়, পরে ৮ মার্চ আবার কমানো হয়। তারও আগে, ১ মার্চ স্বর্ণের দাম কমানো হয়েছিলো।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য