Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:১৭, ২৬ মার্চ ২০২৫

সোনার দাম দেশে সর্বকালের সর্বোচ্চ

সোনার দাম দেশে সর্বকালের সর্বোচ্চ
ফাইল ছবি

দেশে স্বর্ণের দাম আবারও নতুন রেকর্ড সৃষ্টি করেছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) মঙ্গলবার (২৫ মার্চ) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে স্বর্ণের দাম বৃদ্ধির কথা ঘোষণা করেছে। 

২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এখন ১ লাখ ৫৬,০৯৯ টাকা, যা আগে ছিলো ১ লাখ ৫৪,৫২৫ টাকা। এ দফায় ভরিপ্রতি দাম বেড়েছে ১,১৫৪ টাকা।

এটি দেশে স্বর্ণের ইতিহাসে সর্বোচ্চ দাম হিসেবে চিহ্নিত হয়েছে, কারণ এর আগে সর্বোচ্চ দাম ছিল ২১ ফেব্রুয়ারি থেকে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত ১ লাখ ৫৪,৫২৫ টাকা। নতুন দামে, ২২ ক্যারেট মানের স্বর্ণের ভরি ১ লাখ ৫৬,০৯৯ টাকায়, ২১ ক্যারেট মানের ১ লাখ ৪৮,৯৯৬ টাকায়, এবং ১৮ ক্যারেট মানের স্বর্ণ ১ লাখ ২৭,৭০৯ টাকায় বিক্রি হবে। এছাড়া, সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম বেড়ে ১ লাখ ৫,৩০৩ টাকা হবে।

সবার দেশ/এমকেজে

শীর্ষ সংবাদ:

মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য