Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০২:০১, ৩০ ডিসেম্বর ২০২৪

রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার
ছবি: সংগৃহীত

বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ সম্প্রতি বেড়ে ২৬.০৯ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে, যা প্রবাসীদের রেমিট্যান্স পাঠানোর প্রবণতা ও বিদেশি ঋণ ও অনুদানের কারণে সম্ভব হয়েছে। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র হুসনে আরা শিখা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, রেমিট্যান্স প্রবাহ ভালো থাকা এবং বিদেশি অনুদান আসায় রিজার্ভ বেড়েছে।

যদিও আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) অনুযায়ী, বিপিএম-৬ নিয়মে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ বর্তমানে ২১.৩৩ বিলিয়ন ডলার। এ হিসাবও আগের চেয়ে বেড়েছে। নিট রিজার্ভ গণনা হয় আইএমএফের ‘বিপিএম-৬’ মেথডে, যেখানে মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি দায় বাদ দেয়া হয়। বাংলাদেশ ব্যাংকের আরেকটি হিসাব রয়েছে, যা হলো ব্যয়যোগ্য রিজার্ভ। বর্তমানে সেই রিজার্ভ ১৫ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে, যা দিয়ে দেশের তিন মাসের আমদানি ব্যয় মেটানো সম্ভব।

চলতি ডিসেম্বরের প্রথম ২৮ দিনে বৈধ পথে ২৪২ কোটি ডলারের রেমিট্যান্স এসেছে, যা প্রতি ডলার ১২০ টাকায় ২৯ হাজার ৪০ কোটি টাকার সমান। রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধির পাশাপাশি ডলারের চাহিদা বাড়ায় দাম কিছুটা বেড়েছে, যা রিজার্ভ বৃদ্ধিতে সহায়ক হয়েছে।

সবার দেশ/এ্রওয়াই

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য