Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৯:৪২, ২ জানুয়ারি ২০২৫

রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) প্রতিবেদন

ডিসেম্বরে রফতানি আয় বেড়েছে ১৭.৭২%

রপ্তানি উন্নয়ন ব্যুরো জানায়, গত ডিসেম্বরে রপ্তানি আয় বেড়ে দাঁড়ায় ৪৬২ কোটি ৭৪ লাখ মার্কিন ডলার। যা আগের বছরের একই মাসে ছিল ৩৯৩ কোটি ৯ লাখ ডলার।

ডিসেম্বরে রফতানি আয় বেড়েছে ১৭.৭২%
ছবি: সংগৃহীত

বিদায়ী ২০২৪ সালের ডিসেম্বরে রপ্তানি আয় বেড়েছে ১৭ দশমিক ৭২ শতাংশ। আজ বৃহস্পতিবার (২ জানুয়ারি) রপ্তানি উন্নয়ন ব্যুরো তাদের হালনাগাত তথ্য প্রকাশ করে বিষয়টি জানিয়েছে।

বিদায়ী ২০২৪ সালের নভেম্বরে রপ্তানি আয় বেড়ে ছিল ১৫ দশমিক ৬৩ শতাংশ। গত নভেম্বরে রপ্তানি আয় দাঁড়িয়েছিল ৪১১ কোটি ৯৬ লাখ ডলার, যা আগের বছরের একই মাসে ছিল ৩৫৬ কোটি ২৯ লাখ ডলার

রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) প্রতিবেদন অনুযায়ী, তৈরি পোশাক (আরএমজি) খাতের রফতানি আয় ১৭ দশমিক ৪৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩৭৭ কোটি ৫ লাখ ডলারে। এর মধ্যে ১৬ দশমিক ৮৪ শতাংশ বাড়ায় নিটওয়্যার রফতানি থেকে এসেছে ১৮৯ কোটি ১৮ লাখ ডলার। তবে, ওভেন পোশাক রফতানি ১৮ দশমিক ০৬ শতাংশ কমেছে। 

ডিসেম্বরে কৃষি পণ্য, চামড়া ও চামড়াজাত পণ্যের রফতানি বেড়েছে যথাক্রমে ১৪ দশমিক ৪১ শতাংশ, ২৪ দশমিক ১৯ শতাংশ, এবং হোম টেক্সটাইলের রফতানি আয় ২০ দশমিক ৪৭ শতাংশ বেড়ে ৮ কোটি ৩৯ লাখ ডলার হয়েছে। 

২০২৪-২৫ অর্থবছরের জুলাই-ডিসেম্বর সময়ে মোট রফতানি আয় ২,৪৫৩ কোটি ৩৫ লাখ ডলার, যা আগের বছরের তুলনায় ১২ দশমিক ৮৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। 

সবার দেশ/এওযাই

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য