Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০৩:০৪, ১২ জুলাই ২০২৫

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র শুল্ক আলোচনা: বেশ কিছু বিষয়ে ঐকমত্য

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র শুল্ক আলোচনা: বেশ কিছু বিষয়ে ঐকমত্য
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে শুল্ক বিষয়ক দ্বিতীয় দিনের আলোচনায় বেশ কিছু বিষয়ে গঠনমূলক অগ্রগতি হয়েছে এবং উভয় পক্ষ মোটামুটিভাবে একাধিক ইস্যুতে একমত হয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

শুক্রবার (১১ জুলাই) সকাল ১০টা ৩৮ মিনিটে প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে এ তথ্য জানানো হয়।

পোস্টে বলা হয়, দ্বিতীয় দিনের আলোচনায় দুই দেশের মধ্যে বর্তমান ও ভবিষ্যৎ বাণিজ্যিক সম্পর্কের কাঠামো ও গতিপ্রকৃতি নিয়ে বিস্তারিত উপস্থাপনা এবং যুক্তিতর্ক অনুষ্ঠিত হয়। আলোচনার মাধ্যমে বেশ কিছু বিষয়ে ঐকমত্য তৈরি হলেও কিছু গুরুত্বপূর্ণ ইস্যু এখনো অমীমাংসিত অবস্থায় রয়েছে।

ওয়াশিংটন ডিসিতে স্থানীয় সময় বৃহস্পতিবার দ্বিতীয় দিনের বৈঠক শেষে জানানো হয়, তৃতীয় দিনের আলোচনা শুরু হবে শুক্রবার সকাল ৯টায়।

দ্বিতীয় দিনের আলোচনার উল্লেখযোগ্য দিক ছিল বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের একান্ত বৈঠক ইউএস ট্রেড রিপ্রেজেনটেটিভ অ‍্যাম্বাসেডর জেমিসন গ্রিয়ারের সঙ্গে। গ্রিয়ার ট্রাম্প প্রশাসনের সময় মন্ত্রী পর্যায়ের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। তাঁর সঙ্গে শুল্ক ছাড়াও পারস্পরিক বাণিজ্য ও কৌশলগত স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে গঠনমূলক আলোচনা হয়।

বাণিজ্য উপদেষ্টা আলোচনায় বাংলাদেশের সামগ্রিক অর্থনৈতিক অবস্থা এবং বাণিজ্য কাঠামো তুলে ধরেন। তিনি জানান, যুক্তরাষ্ট্রে রপ্তানির পাশাপাশি বাংলাদেশ এখন আমদানির দিকেও গুরুত্ব দিচ্ছে, যা ইতোমধ্যে শুরু হয়েছে। বাংলাদেশ চায় শুল্ক নীতিতে ন্যায্যতা এবং এমন প্রতিযোগিতামূলক পরিবেশ, যেখানে দেশটি তার বাণিজ্যিক স্বার্থ বজায় রাখতে পারে।

অ্যাম্বাসেডর গ্রিয়ার বাংলাদেশের দাবির প্রতি ইতিবাচক মনোভাব প্রকাশ করেছেন এবং প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

এই আলোচনায় বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। ঢাকা থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, বাণিজ্যসচিব মাহবুবুর রহমান ও অতিরিক্ত সচিব নাজনীন কাওসার চৌধুরীসহ সরকারের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা।

তিন দিনব্যাপী এই শুল্ক আলোচনা শেষ হবে শনিবার। আলোচনার ফলাফলের ওপর ভিত্তি করে আগামী দিনে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্যিক সম্পর্কের গতি নির্ধারিত হবে বলে সংশ্লিষ্ট মহল মনে করছে।

সবার দেশ/এফএস 

শীর্ষ সংবাদ:

রানি মৌমাছির টানে যুবকের শরীরে ‘চাক’
বিএনপি নেতাকে পিটিয়ে আ.লীগ কর্মীদের ভূরিভোজ
শত্রুর কৌশল এখন পুরোপুরি জানা—দাবি ইরানের
এলপি গ্যাসের দাম কমলো
রামিসার গোপনাঙ্গ ক্ষতবিক্ষত করে পানি দিয়ে ধুয়ে ফেলে সোহেল
মায়ের নামে প্রতিষ্ঠানের নামকরণ নাকচ করলেন প্রধানমন্ত্রী
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত ড. খলিলুর রহমান
আলোচিত হত্যাকাণ্ড নিয়ে আমি মুখ খুললে বাংলাদেশ উত্তাল হবে: মমতা
ফ্রান্সের নির্বাচনে শ্রমিক রাজনীতির নতুন প্রার্থী আনাস কা-জিব
সিঙ্গাপুর ওপেনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন কসমো স্কুলের ৭ জিমন্যাস্ট
প্রবাসীদের জন্য আসছে ‘প্রবাসী কার্ড’, এক প্ল্যাটফর্মে মিলবে সব সেবা
ডেঙ্গু মোকাবিলায় হামের চেয়েও দক্ষ হতে চায় সরকার: স্বাস্থ্যমন্ত্রী
যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে গিয়েছিলো আওয়ামী লীগ: ড. মঈন খান
বিএনপি নেতার জুয়ার আসরের ছবি ভাইরাল
জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান, আটক ১৫ নেতাকর্মী
যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, অনড় অবস্থানে ইরান