Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ২০:৫১, ১৬ সেপ্টেম্বর ২০২৫

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মেজবাউল হকের পদত্যাগ

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মেজবাউল হকের পদত্যাগ
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ব্যাংকের সাবেক মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. মেজবাউল হক পদত্যাগ করেছেন। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ব্যক্তিগত কারণ দেখিয়েই মেজবাউল হক পদত্যাগপত্র জমা দিয়েছেন।

সরকার বদলের পর থেকেই তাঁর পদে থাকা নিয়ে প্রশ্ন উঠেছিল। আওয়ামী লীগ সরকারের পতনের পর বর্তমান সরকারের উচ্চপর্যায়ের আপত্তিতে তাঁকে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয় থেকে বদলি করে রাজশাহী অফিসে পাঠানো হয়। তবে রাজশাহীতে যোগদানের আগেই তিনি পদত্যাগপত্র জমা দেন।

কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ সরকারের সময় ঘনিষ্ঠ কর্মকর্তাদের মধ্যে তিনি অন্যতম ছিলেন। সেই সরকারের সময়ে নেওয়া ডিজিটাল লেনদেন ব্যবস্থা ও পেমেন্ট সিস্টেমে তাঁর প্রত্যক্ষ ভূমিকা ছিল। দীর্ঘদিন তিনি বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেম বিভাগের দায়িত্বে ছিলেন।

২০২২ সালের ডিসেম্বরে মেজবাউল হক নির্বাহী পরিচালক পদে পদোন্নতি পান এবং একই দিনে ব্যাংকের মুখপাত্রের দায়িত্বও তাঁর ওপর অর্পণ করা হয়। তবে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে একে একে শীর্ষ পদে থাকা বেশ কয়েকজন কর্মকর্তা সরে দাঁড়ান। এর আগে দুইজন ডেপুটি গভর্নর, বিএফআইইউর প্রধান ও নীতি উপদেষ্টা পদত্যাগ করতে বাধ্য হন। এছাড়া তৎকালীন গভর্নর আবদুর রউফ তালুকদারকে ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে আর প্রকাশ্যে দেখা যায়নি।

বর্তমানে অন্তর্বর্তী সরকার বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেবে অর্থনীতিবিদ আহসান এইচ মনসুরকে নিয়োগ দিয়েছে। আর সেই ধারাবাহিকতার মধ্যেই এবার সরে দাঁড়ালেন নির্বাহী পরিচালক মেজবাউল হক।


সবার দেশ/এফও 

শীর্ষ সংবাদ:

মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য