Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০০:২৬, ২৫ আগস্ট ২০২৬

হরমুজে উত্তেজনা

৪৫ তেলবাহী ট্যাংকার কালো তালিকাভুক্ত করলো ইরান

৪৫ তেলবাহী ট্যাংকার কালো তালিকাভুক্ত করলো ইরান
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালি দিয়ে চলাচলের ক্ষেত্রে ইরানের নির্ধারিত নিয়ম লঙ্ঘনের অভিযোগে ৪৫টি তেলবাহী ট্যাংকারকে কালো তালিকাভুক্ত করেছে তেহরান। একই সঙ্গে ভবিষ্যতে এসব জাহাজের মাধ্যমে তেল বা অন্য কোনও পণ্য পরিবহন এবং তাদের সঙ্গে অন্য জাহাজের পণ্য স্থানান্তরের ক্ষেত্রেও ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান।

ইরানের পক্ষ থেকে দেয়া এক ঘোষণায় বলা হয়েছে, হরমুজ প্রণালি দিয়ে চলাচলের ক্ষেত্রে দেশটির নিয়ম ভঙ্গকারী ৪৫টি ট্যাংকারকে কালো তালিকায় রাখা হয়েছে। ভবিষ্যতে এসব জাহাজ প্রণালিটি অতিক্রমের চেষ্টা করলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

এ ছাড়া কালো তালিকাভুক্ত জাহাজগুলোর সঙ্গে অন্য কোনও জাহাজ পণ্য বা তেল স্থানান্তরের কার্যক্রমে যুক্ত হলে সংশ্লিষ্ট জাহাজগুলোর বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হতে পারে বলে সতর্ক করেছে তেহরান।

ইরানের এ ঘোষণা এমন এক সময়ে এলো, যখন দেশটির বিরুদ্ধে ‘ইতিহাসের সবচেয়ে কঠোর নিষেধাজ্ঞা’ আরোপের হুমকি দিচ্ছে যুক্তরাষ্ট্র। ফলে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিকে ঘিরে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে চলমান উত্তেজনা আরও বাড়তে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালি। মধ্যপ্রাচ্যের প্রধান তেল ও গ্যাস উৎপাদক দেশগুলোর রফতানির একটি বড় অংশ এ জলপথের ওপর নির্ভরশীল। প্রতিদিন বিপুল পরিমাণ অপরিশোধিত তেল, তেলজাত পণ্য ও প্রাকৃতিক গ্যাস এ প্রণালি দিয়ে আন্তর্জাতিক বাজারে পৌঁছে যায়।

এ কারণে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিয়ে যেকোনও নতুন বিধিনিষেধ বা নিরাপত্তা সংকট সরাসরি আন্তর্জাতিক জ্বালানি বাজারে প্রভাব ফেলতে পারে। ইরানের নতুন সিদ্ধান্ত কার্যকর হলে প্রণালিটি ব্যবহারকারী ট্যাংকারগুলোর জন্য বাড়তি ঝুঁকি ও অনিশ্চয়তা তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।

বিশেষ করে যেসব জাহাজ ইরানের নির্ধারিত নিয়ম মেনে চলেনি বলে তেহরান মনে করছে, তাদের ভবিষ্যৎ চলাচল নিয়ে অনিশ্চয়তা তৈরি হতে পারে। একই সঙ্গে জাহাজ থেকে জাহাজে তেল বা পণ্য স্থানান্তরের কার্যক্রমের ওপরও ইরানের নজরদারি বাড়তে পারে।

সমুদ্রে এক জাহাজ থেকে অন্য জাহাজে তেল স্থানান্তর আন্তর্জাতিক বাণিজ্যে প্রচলিত একটি প্রক্রিয়া। তবে নিষেধাজ্ঞা এড়ানো, তেলের উৎস গোপন করা বা পরিবহনের তথ্য আড়াল করার অভিযোগে এ ধরনের কার্যক্রম নিয়ে বিভিন্ন সময় আন্তর্জাতিক পর্যায়ে উদ্বেগ তৈরি হয়েছে।

তবে ইরান কালো তালিকাভুক্ত করা ৪৫টি ট্যাংকারের নাম, জাতীয়তা এবং তারা ঠিক কোন কোন নিয়ম লঙ্ঘন করেছে—এ বিষয়ে ঘোষণায় বিস্তারিত জানানো হয়নি।

বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের সম্ভাব্য কঠোর নিষেধাজ্ঞার পাশাপাশি হরমুজ প্রণালিতে ইরানের জাহাজ চলাচল নিয়ন্ত্রণের উদ্যোগ বৈশ্বিক জ্বালানি সরবরাহব্যবস্থায় নতুন অনিশ্চয়তা তৈরি করতে পারে। এতে তেল পরিবহনের ঝুঁকি ও ব্যয় বাড়ার পাশাপাশি আন্তর্জাতিক বাজারে সরবরাহ পরিস্থিতির ওপরও চাপ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।

হরমুজ প্রণালিকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের উত্তেজনা আরও বাড়লে এর প্রভাব মধ্যপ্রাচ্যের বাইরেও ছড়িয়ে পড়তে পারে। বিশেষ করে বৈশ্বিক তেলবাজারে সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়লে জ্বালানি পণ্যের দাম ও পরিবহন ব্যয়ের ওপর তার প্রভাব পড়তে পারে।

সূত্র: আল-জাজিরা

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

কোথায় কত ঘুষ, জানাবে ‘ঘুষসাইট’
ময়নাতদন্তে চারজনকেই শ্বাসরোধের আলামত
‘হ্যাঁ অথবা না বলুন’—পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে হাসনাত
ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেফতার
বাবার লাশ ফেলে কবরের জায়গা নিয়ে দুই ভাইয়ের সংঘর্ষ
৪৫ তেলবাহী ট্যাংকার কালো তালিকাভুক্ত করলো ইরান
রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে চীনা রাষ্ট্রপতির অভিনন্দন
স্থানীয় নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হলেই কঠোর ব্যবস্থা: রিজভী
এক রাতেই মতিঝিল আইডিয়ালের ৪৬ শিক্ষক বদলি
ফের দিল্লির রাজপথে সিজেপি
মার্কিন প্রতিনিধিদল মোবাইলের আলোয় দেখলেন জুলাই জাদুঘর
সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী
১৮০ দিনের অব্যবস্থাপনায় জনভোগান্তি বেড়েছে: নাহিদ ইসলাম
যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক যুদ্ধে নামলে শত্রু ভাববে ইরান
অর্থ কমিটির বৈঠক অকার্যকর করার অভিযোগ হাসনাতের
হরমুজে ভাঙলো মার্কিন শক্তির দম্ভ
ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে খরচ
প্রতিশোধ নয়, আত্মসম্মানের লড়াই ছিলো: কামিন্স
মেঘনায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে কুপিয়ে জখম
ঢাকার কূটনৈতিক এলাকায় নিরাপত্তা জোরদার
লংমার্চে বাধা এলে প্রতিহত করার ঘোষণা ১১ দলের