Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক

প্রকাশিত: ১১:৫৮, ২০ আগস্ট ২০২৬

পাকিস্তান হাইকমিশনের নিরাপত্তা বেষ্টনী গুঁড়িয়ে দিলো দিল্লি

পাকিস্তান হাইকমিশনের নিরাপত্তা বেষ্টনী গুঁড়িয়ে দিলো দিল্লি
ছবি: সংগৃহীত

দিল্লিতে অবস্থিত পাকিস্তান হাইকমিশনের অনুমোদিত সীমানার বাইরে নির্মিত বিভিন্ন স্থাপনা ও নিরাপত্তা বেষ্টনী উচ্ছেদ করেছে ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (২০ আগস্ট) প্রকাশিত এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়েছে, ইসলামাবাদে ভারতীয় হাইকমিশনের বাইরের নিরাপত্তা ব্যারিকেড অপসারণের মাত্র তিন দিন পর দিল্লিতে পাকিস্তান হাইকমিশনের আশপাশে এ উচ্ছেদ অভিযান চালানো হলো।

অভিযানে বুলডোজার ব্যবহার করে হাইকমিশনের পাশের রাস্তার বিভিন্ন স্থাপনা, ভিসা বিভাগের সামনে সারি নিয়ন্ত্রণের জন্য নির্মিত কাঠামো, ট্রাফিক বোলার্ড এবং বাইরের নিরাপত্তা বেষ্টনী গুঁড়িয়ে দেয়া হয়।

উচ্ছেদ অভিযানের পর হাইকমিশনের সামনের এলাকায় ধাতব কাঠামোর ভাঙা অংশ, কনক্রিটের টুকরো, বাঁকা ফ্রেম ও অন্যান্য ধ্বংসাবশেষ ছড়িয়ে-ছিটিয়ে থাকতে দেখা যায়।

টিনের চাল ও সাদা ধাতব বেষ্টনীসহ বাইরের বেশ কয়েকটি কাঠামো ক্ষতিগ্রস্ত হলেও হাইকমিশনের মূল প্রবেশদ্বার এবং প্রধান সীমানা প্রাচীর অক্ষত রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনাকে ভারত-পাকিস্তানের কূটনৈতিক সম্পর্কের চলমান টানাপোড়েনের প্রেক্ষাপটে দেখছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে ইসলামাবাদে ভারতীয় হাইকমিশনের বাইরের নিরাপত্তা ব্যারিকেড সরানোর কয়েক দিনের মধ্যেই দিল্লিতে পাকিস্তান হাইকমিশনের বাইরের স্থাপনা উচ্ছেদের ঘটনা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

এদিকে কাশ্মীর ইস্যুতে যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তার বক্তব্যের প্রতিবাদ জানিয়ে বুধবার ইসলামাবাদে মার্কিন প্রতিনিধি নাটালি বেকারকে তলব করে পাকিস্তান। কাশ্মীরে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোরের বক্তব্যকে কেন্দ্র করেই পাকিস্তান এ পদক্ষেপ নেয় বলে জানা গেছে।

তবে দিল্লিতে পাকিস্তান হাইকমিশনের বাইরের নিরাপত্তা বেষ্টনী ও অন্যান্য স্থাপনা উচ্ছেদের সঙ্গে পাকিস্তানের সাম্প্রতিক এ কূটনৈতিক পদক্ষেপের কোনও সরাসরি সম্পর্ক রয়েছে কি না, সে বিষয়ে এখন পর্যন্ত সুনির্দিষ্ট কোনও তথ্য পাওয়া যায়নি।

দিল্লি ও ইসলামাবাদে পরপর দুই দেশের হাইকমিশনের বাইরের নিরাপত্তা কাঠামো অপসারণের ঘটনাকে কেন্দ্র করে দক্ষিণ এশিয়ার দুই প্রতিবেশী দেশের কূটনৈতিক সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

দিল্লিতে মমতা, কেজরিওয়াল ও পিনারাই আটক!
তাজমিনের সঙ্গে কী ঘটেছিলো সে রাতে, চাঞ্চল্যকর তথ্য সুমনের
ককরোচ জনতা পার্টির নেতারা বললেন, ‘ইনকিলাব জিন্দাবাদ’
প্রশ্ন ফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, সড়কে বিক্ষোভ
‘সেক্রেটারির ৭০০ অটোরিকশা’, প্রশাসকের কাছে প্রমাণ চাইলো জামায়াত
অন্যের ‘গেমের ঘুঁটি’ না হয়ে ‘নিজস্ব গেমের প্লেয়ার’ হোন: হাসনাত
আশুলিয়ায় ঝুটের গুদাম ও বাড়িতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
দেখা হচ্ছে নিউইয়র্কে—রহস্যজনক পোস্ট মিথিলার
৪০ লাখ টাকা চাঁদা না দেয়ায় হামলা, ট্রাক এনে লুটপাট
বাংলাদেশে ফ্যাসিবাদ ফিরলে দায় জামায়াতের: শামা ওবায়েদ
ইমরানের মুক্তির দাবিতে পিটিআইয়ের লংমার্চ, সোয়াবিতে ‘বড় চমক’
গাজীপুরে গুলি করে ৩ কোটি টাকা ছিনতাই, আহত ৩
রূপপুরের বিদ্যুৎ দ্রুত গ্রিডে দেয়ার প্রতিশ্রুতি রোসাটমের
ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগে প্রধানমন্ত্রীর আহ্বান
দিল্লির ককরোচ আন্দোলনে যোগ দেবেন মমতা!
সব ইসলামী দল এক হলেও ক্ষমতায় যাওয়া সম্ভব নয়: আ ফ ম খালিদ
ইউরেনিয়াম ছাড়বে না ইরান, মজুতও দেবে না
রংপুরের চার খুনে ডিএনএ মিললো সিদ্ধার্থ-মুগ্ধর
হুতিদের হামলায় রিয়াদে শতাধিক ফ্লাইট বাতিল