Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০৪:৪৩, ১৬ মার্চ ২০২৬

মধ্যরাতে রণক্ষেত্র উত্তরা, রিকশাচালককে পিটিয়ে হত্যার অভিযোগ

মধ্যরাতে রণক্ষেত্র উত্তরা, রিকশাচালককে পিটিয়ে হত্যার অভিযোগ
ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তরা এলাকায় এক রিকশাচালককে পিটিয়ে হত্যার অভিযোগকে কেন্দ্র করে গভীর রাতে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ক্ষুব্ধ রিকশা ও অটোরিকশা চালকরা একটি বাণিজ্যিক ভবন ঘেরাও করে বিক্ষোভ দেখান এবং সামনের সড়ক অবরোধ করেন।

রোববার (১৫ মার্চ) রাত সাড়ে ১২টার দিকে উত্তরায় স্কয়ার গ্রুপের একটি বাণিজ্যিক ভবনের সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও পুলিশ কর্মকর্তাদের বরাত দিয়ে জানা গেছে, শনিবার রাত সাড়ে ১২টার দিকে ভবনের নিরাপত্তা প্রহরীর সঙ্গে এক রিকশাচালকের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে তা মারামারিতে রূপ নেয়। পরে ওই রিকশাচালককে পিটিয়ে হত্যার অভিযোগ ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক উত্তেজনা তৈরি হয়।

ঘটনার খবর দ্রুত অন্য রিকশাচালকদের মধ্যে ছড়িয়ে পড়লে তারা ঘটনাস্থলে জড়ো হন। উত্তেজিত চালকরা ভবনটির সামনে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন এবং ভবনে ভাঙচুরের চেষ্টা করেন। এতে ওই এলাকার যান চলাচল ও ব্যবসায়িক কার্যক্রম ব্যাহত হয়।

স্থানীয়দের অভিযোগ, নিহত রিকশাচালককে ভবনের ভেতরে লুকিয়ে রাখা হয়েছে—এমন গুজব ছড়িয়ে পড়লে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিক্ষুব্ধ জনতাকে শান্ত করার চেষ্টা করছেন।

পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এবং জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে। পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হবে।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

‘সেক্রেটারির ৭০০ অটোরিকশা’, প্রশাসকের কাছে প্রমাণ চাইলো জামায়াত
অন্যের ‘গেমের ঘুঁটি’ না হয়ে ‘নিজস্ব গেমের প্লেয়ার’ হোন: হাসনাত
আশুলিয়ায় ঝুটের গুদাম ও বাড়িতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
দেখা হচ্ছে নিউইয়র্কে—রহস্যজনক পোস্ট মিথিলার
৪০ লাখ টাকা চাঁদা না দেয়ায় হামলা, ট্রাক এনে লুটপাট
বাংলাদেশে ফ্যাসিবাদ ফিরলে দায় জামায়াতের: শামা ওবায়েদ
ইমরানের মুক্তির দাবিতে পিটিআইয়ের লংমার্চ, সোয়াবিতে ‘বড় চমক’
গাজীপুরে গুলি করে ৩ কোটি টাকা ছিনতাই, আহত ৩
রূপপুরের বিদ্যুৎ দ্রুত গ্রিডে দেয়ার প্রতিশ্রুতি রোসাটমের
ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগে প্রধানমন্ত্রীর আহ্বান
দিল্লির ককরোচ আন্দোলনে যোগ দেবেন মমতা!
সব ইসলামী দল এক হলেও ক্ষমতায় যাওয়া সম্ভব নয়: আ ফ ম খালিদ
ইউরেনিয়াম ছাড়বে না ইরান, মজুতও দেবে না
রংপুরের চার খুনে ডিএনএ মিললো সিদ্ধার্থ-মুগ্ধর
হুতিদের হামলায় রিয়াদে শতাধিক ফ্লাইট বাতিল