Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৫:২৮, ১৬ জানুয়ারি ২০২৬

উত্তরা অগ্নিকাণ্ডে নিহতদের স্মরণে জামায়াত আমিরের গভীর শোক

উত্তরা অগ্নিকাণ্ডে নিহতদের স্মরণে জামায়াত আমিরের গভীর শোক
ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরের একটি আবাসিক ভবনে সংঘটিত অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শুক্রবার বিকেলে দেওয়া এক শোকবার্তায় তিনি বলেন, সকাল ৭টা ৫০ মিনিটে উত্তরার ১১ নম্বর সেক্টরের সাততলা একটি ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে একই সঙ্গে দুই পরিবারের ছয়জন প্রাণ হারান এবং আরও কয়েকজন গুরুতর দগ্ধ হন—এ মর্মান্তিক ঘটনায় তিনি গভীরভাবে ব্যথিত ও শোকাহত। নিহতদের পরিবারের প্রতি তিনি আন্তরিক সমবেদনা জানান।

ডা. শফিকুর রহমান নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে বলেন, মহান আল্লাহ যেন তাঁদের ক্ষমা করেন, তাঁদের প্রতি রহমত বর্ষণ করেন এবং জান্নাতবাসী হিসেবে কবুল করেন। পাশাপাশি তিনি নিহতদের স্বজনদের জন্য ধৈর্য ও শক্তি কামনা করেন।

আহতদের দ্রুত আরোগ্য কামনা করে জামায়াত আমির বলেন, যারা এ দুর্ঘটনায় দগ্ধ ও আহত হয়েছেন, আল্লাহ তায়ালা যেন তাঁদের প্রতি বিশেষ অনুগ্রহ করেন এবং দ্রুত সুস্থতা দান করেন।

ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার পরপরই উদ্ধার কার্যক্রম পরিচালনা করা হয় এবং আহতদের নিকটবর্তী হাসপাতালে পাঠানো হয়। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।

সবার দেশ/এফএস 

শীর্ষ সংবাদ:

১০ কোটি টাকার সেতুতে বাঁশ দিয়ে ঢালাই, গ্রেফতার ১
নায়িকার সঙ্গে গোপন সম্পর্ক লিখে তোপের মুখে নওয়াজ
বঙ্গোপসাগরে ট্রলারডুবি, নিখোঁজ ২
সিদ্ধান্তের টেবিলে তরুণদের জায়গা দিতে হবে: খলিলুর রহমান
যুক্তরাষ্ট্রে শত শত ফ্লাইট বাতিল, ৯৭ ফ্লাইট বিলম্ব
বাসভাড়া বাড়লো ১৭ পয়সা
জাতিসংঘে ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী
জাপানে টাইফুন ‘দুজুয়ানের’ তাণ্ডব, নিহত ২
মধ্যরাতে উত্তাল চুয়েট, ভিসি ভবনে তালা
জাতিসংঘে আমাদের ‘বিরাট পদোন্নতি’: ড. ইউনূস
তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব
পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছেন তারেক রহমান
সংসার আছে জেনেও কেনো বয়স্ক পুরুষের প্রেমে পড়েন তরুণীরা?
ইরানি এয়ারলাইন্সে বিশ্বজুড়ে মার্কিন নিষেধাজ্ঞা
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এনসিপির বিক্ষোভ
জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী