Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৫:২৮, ২২ জুলাই ২০২৫

উত্তরায় বিমান দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩১ : আইএসপিআর

উত্তরায় বিমান দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩১ : আইএসপিআর
ছবি: সংগৃহীত

ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১ জনে। এখন পর্যন্ত বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন অন্তত ১৬৫ জন।

মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক আনুষ্ঠানিক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে।

আইএসপিআর জানিয়েছে, দুপুর ১২টা পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী কুয়েত মৈত্রী হাসপাতালে ৮ জন আহত, তবে কেউ মারা যাননি। বার্ন ইনস্টিটিউটে ৪৬ জন আহত, মারা গেছেন ১০ জন। ঢাকা মেডিকেলে ৩ জন আহত, ১ জনের মৃত্যু হয়েছে। সিএমএইচে আহত ২৮ জন, মৃত্যুবরণ করেছেন ১৬ জন।

এছাড়া উত্তরার লুবনা জেনারেল হাসপাতাল অ্যান্ড কার্ডিয়াক সেন্টারে ১৩ জন আহত, ২ জন নিহত; উত্তরা আধুনিক হাসপাতালে ৬০ জন আহত, ১ জনের মৃত্যু; উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে আহত ১, নিহত নেই; শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ১ জন আহত; ইউনাইটেড হাসপাতালে ২ জন আহত, ১ জনের মৃত্যু এবং কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ৩ জন আহত হলেও সেখানে কেউ মারা যাননি।

এর আগে সকালে প্রধান উপদেষ্টার স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান জানান, নিহতদের মধ্যে ২৫ জনই শিশু। 

সবার দেশ/ এফও 
 

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

চীনা যুদ্ধজাহাজ পরিদর্শনে প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনী প্রধান
কমলাপুর ও সচিবালয়ের পাশে ককটেল বিস্ফোরণ
নভেম্বরে তারেক রহমানের ভারত সফর নিয়ে আলোচনায় ঢাকা-দিল্লি
অপ্রতীমের আইফোন উদ্ধার, সন্ধ্যাতেই হত্যার ধারণা
যুদ্ধ বন্ধে ইরানের ৩ শর্ত, অপেক্ষা ট্রাম্পের জবাব
দেশে শিশুসহ মা-বোনদের নিরাপত্তা নেই: নাহিদ ইসলাম
অপ্রতীম হত্যাকাণ্ডে আটক ৩
ঢাকায় মার্কিন দূতাবাসে চাকরি, বেতন ৭২ হাজার
মিরপুর-বাড্ডায় বাসে আগুন, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ
নবম পে-স্কেলের গেজেট জারি, কার্যকর ১ জুলাই
বিএনপি পানি খাবে, তবে ঘোলা করে: জামায়াতের আমির
তানভীরের শরীরে অজ্ঞাত ইনজেকশনের অভিযোগ, জবাব চাইলেন নাহিদ
দলীয় নাম ও প্রতীক খোয়ালেন মমতা, প্রার্থীও গ্রেফতার
সিরাজগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০
সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী