Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:০৪, ১৪ জানুয়ারি ২০২৬

পাইপলাইনে ফের দুর্ঘটনা, উত্তরা ও আশপাশে গ্যাস সরবরাহ বন্ধ 

পাইপলাইনে ফের দুর্ঘটনা, উত্তরা ও আশপাশে গ্যাস সরবরাহ বন্ধ 
প্রতীকি ছবি

তিতাস গ্যাসের বিতরণ লাইনে লিকেজের কারণে রাজধানীর উত্তরা ও আশপাশের এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ হয়ে গেছে। টঙ্গী ব্রিজের কাছে একটি শিল্প গ্রাহকের সার্ভিস লাইনের ভাল্ভ ফেটে উচ্চচাপে গ্যাস লিকেজ সৃষ্টি হলে নিরাপত্তার স্বার্থে তাৎক্ষণিকভাবে উত্তরার মূল পাইপলাইনের সরবরাহ বন্ধ করে দেয়া হয়। এতে আবাসিক গ্রাহকরা চরম ভোগান্তিতে পড়েছেন।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাতে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঢাকা ও আশপাশের জেলায় গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠান তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি জানায়, লিকেজের ঘটনায় উত্তরা এলাকার গ্যাস বিতরণের মূল ১২ ইঞ্চি ব্যাসের পাইপলাইন শাটডাউন করা হয়েছে। এর ফলে সমগ্র উত্তরা, উত্তরখান, দক্ষিণখান এবং সন্নিহিত এলাকায় সাময়িকভাবে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ক্ষতিগ্রস্ত ভাল্ভটি প্রতিস্থাপনের কাজ চলছে। কাজ শেষ হলে পর্যায়ক্রমে গ্যাস সরবরাহ স্বাভাবিক করা হবে। এ ঘটনায় গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য তিতাস গ্যাস কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।

উল্লেখ্য, চলতি মাসে একের পর এক পাইপলাইন দুর্ঘটনায় রাজধানীর বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহে বিঘ্ন ঘটছে। গত ৪ জানুয়ারি তুরাগ নদীর নিচে গ্যাস পাইপলাইনে ছিদ্র দেখা দিলে মিরপুর ও মোহাম্মদপুর এলাকায় এখনও সরবরাহ পুরোপুরি স্বাভাবিক হয়নি। এর আগে গত ১০ জানুয়ারি গণভবনের সামনে একটি ভাল্ভ ফেটে আশপাশের এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ হয়ে গেলে সেখানকার গ্রাহকরাও দুর্ভোগে পড়েন।

ঘনঘন এ ধরনের দুর্ঘটনায় গ্যাস সরবরাহ ব্যবস্থার নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণ নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

নরসিংদীতে শিশুর পা মুচড়ে দেয়া সে চাচি গ্রেফতার
‘পানি লাগবে পানি’ বলতে বলতেই নিভে যায় মুগ্ধর জীবন
উজানের ঢল ও টানা বৃষ্টিতে উত্তরের ৫ জেলায় বন্যার শঙ্কা
মেসিকে নিয়ে আবেগঘন বার্তা শাকিরার
যুবদল নেতার প্রতিষ্ঠানে ছাত্রদল নেতাদের হামলা
টকশোতে অনেকে হাসিনাকে প্রাসঙ্গিক করার চেষ্টা করছেন: রিজভী
মেক্সিকোতে ৭.৪ মাত্রার ভূমিকম্প, উপকূলে সুনামি সতর্কতা
কাশিমপুর মহিলা কারাগার থেকে বন্দি পলায়ন
কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকার নেতৃত্বে সাঈদ-জসিম
যুদ্ধ চাই না, তবে প্রস্তুত আছি: ইরানের স্পিকার
গণভোট ও জুলাই সনদ প্রসঙ্গ টানতেই ক্ষুব্ধ বিএনপি নেতা
চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত
ইংল্যান্ডকে হারিয়েই ফের ফিফা র‌্যাংকিংয়ের শীর্ষে আর্জেন্টিনা
হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই, ফিরলেই গ্রেফতার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
গণভোটের চার প্রশ্ন না বুঝলে ৩১ দফা বুঝলো কীভাবে-প্রশ্ন জামায়াত আমিরের
নৌবাহিনীর নতুন প্রধান রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম
রাবিতে ‘ছাত্রলীগমুক্ত দিবস’ উপলক্ষে প্রতীকী ‘দে ধাওয়া’ কর্মসূচি
ছাত্রলীগ-আওয়ামী লীগের প্রশ্নে কোনও ছাড় নয়-আবু সাঈদের কবরের পাশে ছাত্রদলের প্রতিজ্ঞা