Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৩৬, ১৬ জানুয়ারি ২০২৬

উত্তরায় ৭ তলা ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড, একই পরিবারের ৩ জনসহ নিহত ৬ 

উত্তরায় ৭ তলা ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড, একই পরিবারের ৩ জনসহ নিহত ৬ 
ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তরার একটি আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ছয়জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একই পরিবারের তিনজন রয়েছেন বলে জানিয়েছে ফায়ার সার্ভিস ও পুলিশ।

শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল ৭টা ৫০ মিনিটের দিকে উত্তরার ১১ নম্বর সেক্টরের ১৮ নম্বর সড়কে অবস্থিত সাততলা ওই আবাসিক ভবনের দ্বিতীয় তলায় আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন দ্রুত ছড়িয়ে পড়লে ভবনের ভেতরে আটকে পড়েন বেশ কয়েকজন বাসিন্দা।

ফায়ার সার্ভিসের জনসংযোগ কর্মকর্তা তালহা বিন জসিম জানান, আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। এ সময় ঘটনাস্থল থেকেই তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। এছাড়া গুরুতর আহত অবস্থায় ১৩ জনকে উদ্ধার করে কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হয়।

পরে হাসপাতাল থেকে আরও তিনজনের মৃত্যুর খবর নিশ্চিত করেন পুলিশের উত্তরা বিভাগের উপ-কমিশনার (ডিসি) শাহরিয়ার আলী। তিনি জানান, নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

ফায়ার সার্ভিস জানায়, ভবনের ঘরের ভেতরে প্রচুর আসবাবপত্র ও দাহ্য সামগ্রী থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ঢাকা জোন-৩ এর উপসহকারী পরিচালক মো. আব্দুল মান্নান প্রাথমিকভাবে ধারণা করছেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হতে পারে। আগুন দ্বিতীয় তলা থেকে শুরু হয়ে তৃতীয় তলা পর্যন্ত ছড়িয়ে পড়ে।

ফায়ার সার্ভিসের কর্মীরা সকাল ৮টা ২৫ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। তবে ভবনের ভেতরে ধোঁয়া ও আগুনের তীব্রতা বেশি থাকায় পুরোপুরি আগুন নির্বাপণে সকাল ১০টা পর্যন্ত সময় লাগে।

এ ঘটনায় এলাকায় শোক ও আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধার কার্যক্রম চালানোর জন্য ফায়ার সার্ভিসকে ধন্যবাদ জানালেও ভবনের অগ্নিনিরাপত্তা ব্যবস্থা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন।

ফায়ার সার্ভিস ও পুলিশ যৌথভাবে ঘটনাটি তদন্ত করছে। তদন্ত শেষে আগুনের প্রকৃত কারণ ও দায়ীদের বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।

সবার দেশ/এফও 
 

শীর্ষ সংবাদ:

‘সেক্রেটারির ৭০০ অটোরিকশা’, প্রশাসকের কাছে প্রমাণ চাইলো জামায়াত
অন্যের ‘গেমের ঘুঁটি’ না হয়ে ‘নিজস্ব গেমের প্লেয়ার’ হোন: হাসনাত
আশুলিয়ায় ঝুটের গুদাম ও বাড়িতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
দেখা হচ্ছে নিউইয়র্কে—রহস্যজনক পোস্ট মিথিলার
৪০ লাখ টাকা চাঁদা না দেয়ায় হামলা, ট্রাক এনে লুটপাট
বাংলাদেশে ফ্যাসিবাদ ফিরলে দায় জামায়াতের: শামা ওবায়েদ
ইমরানের মুক্তির দাবিতে পিটিআইয়ের লংমার্চ, সোয়াবিতে ‘বড় চমক’
গাজীপুরে গুলি করে ৩ কোটি টাকা ছিনতাই, আহত ৩
রূপপুরের বিদ্যুৎ দ্রুত গ্রিডে দেয়ার প্রতিশ্রুতি রোসাটমের
ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগে প্রধানমন্ত্রীর আহ্বান
দিল্লির ককরোচ আন্দোলনে যোগ দেবেন মমতা!
সব ইসলামী দল এক হলেও ক্ষমতায় যাওয়া সম্ভব নয়: আ ফ ম খালিদ
ইউরেনিয়াম ছাড়বে না ইরান, মজুতও দেবে না
রংপুরের চার খুনে ডিএনএ মিললো সিদ্ধার্থ-মুগ্ধর
হুতিদের হামলায় রিয়াদে শতাধিক ফ্লাইট বাতিল