Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৯:১৫, ১৯ মার্চ ২০২৬

রাজধানীতে ছিনতাইয়ের আতঙ্ক: রিকশা থেকে পড়ে তরুণীর মৃত্যু

রাজধানীতে ছিনতাইয়ের আতঙ্ক: রিকশা থেকে পড়ে তরুণীর মৃত্যু
ছবি: সংগৃহীত

রাজধানীতে আবারও ছিনতাইয়ের শিকার হয়ে প্রাণ হারালেন এক তরুণী। ঢাকার তুরাগ এলাকায় রিকশা থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হওয়ার পর মৃত্যু হয়েছে মুক্তা আক্তার (২১) নামে ওই নারীর।

বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুর পৌনে ২টার দিকে আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এর জরুরি বিভাগে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্বামী লিমন হোসেন জানান, সকালে বাজার করে অটোরিকশায় বাসায় ফিরছিলেন মুক্তা আক্তার। পথিমধ্যে তুরাগের মেট্রোরেল সংলগ্ন এলাকায় পৌঁছালে ছিনতাইকারীরা তার ভ্যানিটি ব্যাগ টান দেয়। এতে তিনি ভারসাম্য হারিয়ে রিকশা থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে অন্য হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জানা গেছে, নিহত মুক্তা আক্তারের বাড়ি গোদাগাড়ী উপজেলা-র ফরহাদপুর গ্রামে। তবে তিনি স্বামীর সঙ্গে রাজধানীর দক্ষিণখান এলাকার ফায়দাবাদে ভাড়া বাসায় বসবাস করতেন।

এ ঘটনায় হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এদিকে দিনের আলোয় এমন ছিনতাই ও প্রাণহানির ঘটনায় রাজধানীতে নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

জার্মানিতে জেন-জি বিক্ষোভ ঘিরে সহিংসতা, আটক ৩০
২০২৭ সালে ২৯ দিনের ছুটি, ৭ দিন শুক্র-শনি
প্রধানমন্ত্রীর বিমানে বারবার ত্রুটি, তদন্তের নির্দেশ
নতুন লুকে তিশা, সফল ইভেন্ট শেষ
‘জয় বাংলা’ স্লোগানে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, ক্লোজড ২ পুলিশ
বিশ্ববাজারে তেলের দামের ব্যাপক পতন
জ্বালানি খাতের ব্যর্থতার দায় জনগণের ওপর চাপানো হয়েছে: জামায়াত
ডিএসসিসিতে ই-রিকশা নিবন্ধন শুরু আজ
ভারতে নামাজঘর ভাঙলো হিন্দু মৌলবাদীরা
গাজীপুরে শ্রমিক আন্দোলনে ৪ হাজার আসামি, গ্রেফতার ৩০
জমি দখল ও চাঁদাবাজির মামলায় স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেফতার
দাম বাড়লো এলপিজির, ১২ কেজি ২০৬০ টাকা
তাহসিফ হত্যাকাণ্ড তদন্তে রহস্যময় গোলকধাঁধা
আন্দোলন চললে কারখানা বন্ধের হুঁশিয়ারি মালিকদের
পানি না এলে ভারতের পণ্যও আসবে না: নাহিদ ইসলাম
চিকিৎসকদের মানবিক হওয়ার আহ্বান রাষ্ট্রপতির
গার্মেন্টস অস্থিরতায় সীমান্তের ওপার থেকে ইন্ধন: স্বরাষ্ট্রমন্ত্রী