Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:১৩, ২৬ ফেব্রুয়ারি ২০২৫

ছিনতাইকারীকে পিটিয়ে উল্টো করে ঝুলালো জনতা

ছিনতাইকারীকে পিটিয়ে উল্টো করে ঝুলালো জনতা
ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তরায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনির পর পায়ে দড়ি বেঁধে উল্টো করে ঝুলিয়ে রাখা হয় দুই জনকে। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে ওই দুই ব্যক্তিকে উদ্ধার করেছে।

মঙ্গলবার (২৫ ফেব্রুযারি) রাতে উত্তরা হাউজবিল্ডিংয়ের বিএনএস সেন্টারের সামনে ফুটওভার ব্রিজের ওপরে এ ঘটনা ঘটে। গণপিটুনির শিকার ব্যক্তিরা হলেন- নাজিম ও বকুল। উদ্ধারের পর তাদের কুয়েত মৈত্রী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তারা সুস্থ আছেন বলে জানিয়েছে পুলিশ।
 
সোশ্যাল মিডিয়া ফেসবুকে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, বেশ কয়েকজন মানুষ এক ব্যক্তিকে ওপরে তুলছে আর হৈ হৈ করে চিল্লাচিল্লি করছে। এ সময় ওই ব্যক্তির পায়ে দড়ি বাঁধা দেখা যায়। পরে তাকে ফুটওভার ব্রিজের লোহার পিলারের সঙ্গে উল্টো করে বাঁধে হলুদ রঙের টি-শার্ট পড়া এক যুবক।
 
স্থানীয়রা বলছেন, সম্প্রতি চলমান ছিনতাইয়ের ঘটনায় মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাই ছিনতাইয়ের ঘটনা জানার পরই জনতা এক হয়ে প্রতিরোধ করছে।

এ বিষয়ে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান বলেন, ছিনতাইকারী সন্দেহে দুই ব্যক্তিকে মারধরের পর তাদের উল্টো করে ঝুলিয়ে রাখা হয়। পরে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে দুইজন সুস্থ আছেন। গণপিটুনির শিকার দুই ব্যক্তি কি আসলেই ছিনতাইকারী ছিল- জানতে চাইলে ওসি বলেন, দুই ব্যক্তিকে ছিনতাইকারী সন্দেহে মারধর করেছে জনতা।

সবার দেশ/এমকেজে

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

শীর্ষ সংবাদ:

পূজার আগেই পাকিস্তানের হামলার প্রস্তুতিতে শঙ্কিত ভারত
‘ইসলাম শ্রেষ্ঠ ধর্ম’ মন্তব্যে কর্ণাটকের মন্ত্রীর পদত্যাগ দাবি বিজেপির
মার্কিন হামলার পাল্টা জবাব, জর্ডানে ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
৬ মাসে দেশে বিচারবহির্ভূত হত্যা হয়নি: সংসদীয় কমিটি
নেপালে বন্যা-ভূমিধসে মৃত্যু প্রায় ৮০০, নিখোঁজ আড়াই হাজার
মক্কা চুক্তিতে বাংলাদেশের অংশগ্রহণে ইতিবাচক অগ্রগতি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ডুবে ডুবে নৌকা খুঁজলে ‘হাঁস’ খেয়ে ফেলবে জনগণ-রুমিন ফারহানাকে হুঁশিয়ারি সারোয়ার তুষারের
রাজধানীতে এলোপাতাড়ি গুলি, নারীসহ আহত ৩
সাগর-রুনি হত্যায় জিয়াউল আহসান ও রোকেয়া প্রাচী জড়িত!
আ.লীগ নেতার সেমিনারের অনুমতি দেয়নি দিল্লি
সৌদিতে নোয়াখালীর যুবককে গুলি করে হত্যা
এনবিআরের ৬৮ কর্মকর্তার একযোগে বদলি
গুম ঠেকাতে আইন, তদন্তের স্বাধীনতা নিয়ে প্রশ্ন
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৭৩৪, নিখোঁজ ২,৪৯৮
হাসনাতের বেলায় হুজুররা চেতেছে, বিএনপির বেলায় চুপ: মাদানী
মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন চ্যালেঞ্জ, হাইকোর্টে রিট
মেসির ‘হালি’তে মন্ট্রিয়ল ধ্বংস, ৭-১ গোলে মায়ামির তাণ্ডব
বিলাওয়ালের বিয়ের গুঞ্জন, পাত্রী ইউরোপের!