Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:০৭, ৯ জুলাই ২০২৫

শাহজালালে স্বর্ণসহ দুইজন আটক, উদ্ধার ৮৯৬ গ্রাম অলঙ্কার

শাহজালালে স্বর্ণসহ দুইজন আটক, উদ্ধার ৮৯৬ গ্রাম অলঙ্কার
ছবি: সংগৃহীত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৯০০ গ্রাম স্বর্ণসহ দুই চোরাকারবারিকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন-১৩)। আটক ব্যক্তিরা হলেন মো. হাছান (৩৯) ও মো. শাহাজান (৪৯)।

মঙ্গলবার (৮ জুলাই) দুপুর ২টার দিকে বিমানবন্দরের আগমনী টার্মিনালের ১ নম্বর ক্যানোপি এলাকা থেকে তাদের আটক করা হয়। পুলিশ জানায়, কর্তব্যরত সদস্যদের উপস্থিতি বুঝতে পেরে তারা পালানোর চেষ্টা করেন। তাৎক্ষণিকভাবে ধাওয়া দিয়ে দুজনকেই আটক করা হয়।

পরবর্তীতে তাদের এপিবিএন কার্যালয়ে এনে তল্লাশি চালানো হলে মো. হাছানের পাঞ্জাবির পকেট থেকে ৫০২ গ্রাম এবং মো. শাহাজানের পকেট থেকে ৩৯৪ গ্রাম স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়। মোট ৮৯৬ গ্রাম স্বর্ণের আনুমানিক বাজার মূল্য প্রায় ১ কোটি ৭ লাখ ৪ হাজার ৩০০ টাকা। এসব অলঙ্কার ২১ ও ২২ ক্যারেট মানের বলে নিশ্চিত করা হয়েছে।

জিজ্ঞাসাবাদে ধৃতরা জানায়, তারা দীর্ঘদিন ধরে বিমানবন্দরভিত্তিক স্বর্ণ চোরাচালান সিন্ডিকেটের সঙ্গে যুক্ত এবং বিদেশ থেকে আগত অজ্ঞাতনামা যাত্রীদের মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে স্বর্ণ আনায় অংশ নিত। তারা মূলত রিসিভারের ভূমিকা পালন করে।

ঘটনার পর বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ২৫-বি(১)(বি)/২৫-ডি ধারায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

এপিবিএন-১৩ এর অপারেশনাল কমান্ডার মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, সাম্প্রতিক সময়ে বিমানবন্দর কেন্দ্রিক স্বর্ণ চোরাচালানের প্রবণতা বৃদ্ধি পেয়েছে। এ ধরনের অপরাধ প্রতিরোধে এপিবিএন সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে এবং যেকোনো ধরনের চোরাচালান রোধে বদ্ধপরিকর।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

সিনেমায় এখনই ‘না’ নাজনীন নীহার
ভারতের উপকূল পেরিয়েছে অর্ণব, বাংলাদেশে ৩ নম্বর সংকেত
বিমানবন্দরে দুই যাত্রীর অন্তর্বাসে ১২ কেজি স্বর্ণের পেস্ট
আরবদের বাদ দিয়ে সরকার গঠনের দাবি ইসরায়েলি নেত্রীর
বাংলাদেশ-জাপান ছয় চুক্তি, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ
স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ৬৪
মিরপুরে উচ্ছেদের পরই ফের দখল, সন্ধ্যায় অভিযান
কানাডার অভিবাসন আইনে পরিবর্তন, উদ্বেগে আবেদনকারীরা
মর্গে মৃত নারীদের ধর্ষণের প্রতিবেদন, সাংবাদিককে হত্যার হুমকি
দেশজুড়ে ভিক্ষাবৃত্তি চক্রের সিন্ডিকেট
নেতানিয়াহুকে হটাতে আরব জোটের দিকে বিরোধীরা
স্পেনে দুই ট্রেনের সংঘর্ষ, নিহত অন্তত ৪৬
ইসরায়েলের ক্ষমতার চাবিকাঠি কি আরব দলগুলোর হাতে?
যৌবন ধরে রাখতে ‘রেড লাইট’ থেরাপি সানিয়া মির্জার
ঘূর্ণিঝড় অর্ণবের তাণ্ডবে বিপর্যস্ত ভারত
ছাত্রদল নেতা খুন: ওসি প্রত্যাহার, তদন্তে ডিবি
হেমন্তের স্নিগ্ধ সন্ধ্যায় সাংবাদিকদের মিলনমেলা
নেতানিয়াহু হেরে গেছেন! কে হচ্ছেন ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী?