Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০০:২৭, ২৯ অক্টোবর ২০২৬

স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ৬৪

স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ৬৪
ছবি: সংগৃহীত

স্পেনে দুটি দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৬৪ জনে দাঁড়িয়েছে। বুধবার (২৮ অক্টোবর) দেশটির মধ্যাঞ্চলের তোলেদো প্রদেশে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর মাদ্রিদ থেকে দক্ষিণাঞ্চলীয় আন্দালুসিয়া অঞ্চলের রেলপথে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনার পর উদ্ধারকর্মীরা ট্রেনের ধ্বংসাবশেষে আরও লাশের সন্ধানে তল্লাশি চালাচ্ছেন। এতে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

রেল পরিচালনাকারী সংস্থা আদিফ জানিয়েছে, মাদ্রিদ-আন্দালুসিয়া উচ্চগতির রেলপথে দুটি ট্রেনের সংঘর্ষ হয়। স্থানীয় সময় বুধবার সকাল ৯টার কিছু পর মোরার ও উর্দা শহরের মধ্যবর্তী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় রেনফে ও ইরিও পরিচালিত দুটি ট্রেন জড়িত ছিলো। এর মধ্যে একটি ট্রেন মাদ্রিদ থেকে সেভিলের দিকে যাচ্ছিলো। সংঘর্ষের পর ইরিওর দুটি বগি লাইনচ্যুত হয়। কয়েকটি বগি রেললাইনের পাশের ঢাল বেয়ে নিচে পড়ে যায়। দুর্ঘটনাস্থলে দুমড়েমুচড়ে যাওয়া ধাতব অংশ ও ট্রেনের ভাঙা সরঞ্জাম ছড়িয়ে থাকতে দেখা গেছে।

কাস্তিলা-লা মাঞ্চা অঞ্চলের এক মুখপাত্র জানিয়েছেন, ইরিওর ট্রেনে ১৪৭ জন এবং রেনফের ট্রেনে ৩৯৭ জন যাত্রী ছিলেন।

দুর্ঘটনার সময় ট্রেনে থাকা এক যাত্রী স্থানীয় একটি বেতারকে জানান, সংঘর্ষের মুহূর্তে তারা প্রচণ্ড শব্দ শুনতে পান। প্রায় ১০ সেকেন্ড ধরে বিকট শব্দ হচ্ছিলো। তার মনে হয়েছিলো, ট্রেনটি লাইনচ্যুত হতে যাচ্ছে।

এদিকে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ হতাহত ব্যক্তিদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। দুর্ঘটনার পর রাজনৈতিক দলগুলোও নির্বাচনী প্রচারের কর্মসূচি বাতিল করেছে।

এর আগে চলতি বছরের জানুয়ারিতে স্পেনের দক্ষিণাঞ্চলে দুটি দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে ৪৬ জন নিহত হন। একই রেলপথে এক বছরের মধ্যে দ্বিতীয় বড় দুর্ঘটনার ঘটনায় দেশটির রেল অবকাঠামোর নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণ নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

সিনেমায় এখনই ‘না’ নাজনীন নীহার
ভারতের উপকূল পেরিয়েছে অর্ণব, বাংলাদেশে ৩ নম্বর সংকেত
বিমানবন্দরে দুই যাত্রীর অন্তর্বাসে ১২ কেজি স্বর্ণের পেস্ট
আরবদের বাদ দিয়ে সরকার গঠনের দাবি ইসরায়েলি নেত্রীর
বাংলাদেশ-জাপান ছয় চুক্তি, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ
স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ৬৪
মিরপুরে উচ্ছেদের পরই ফের দখল, সন্ধ্যায় অভিযান
কানাডার অভিবাসন আইনে পরিবর্তন, উদ্বেগে আবেদনকারীরা
মর্গে মৃত নারীদের ধর্ষণের প্রতিবেদন, সাংবাদিককে হত্যার হুমকি
দেশজুড়ে ভিক্ষাবৃত্তি চক্রের সিন্ডিকেট
নেতানিয়াহুকে হটাতে আরব জোটের দিকে বিরোধীরা
স্পেনে দুই ট্রেনের সংঘর্ষ, নিহত অন্তত ৪৬
ইসরায়েলের ক্ষমতার চাবিকাঠি কি আরব দলগুলোর হাতে?
যৌবন ধরে রাখতে ‘রেড লাইট’ থেরাপি সানিয়া মির্জার
ঘূর্ণিঝড় অর্ণবের তাণ্ডবে বিপর্যস্ত ভারত
ছাত্রদল নেতা খুন: ওসি প্রত্যাহার, তদন্তে ডিবি
হেমন্তের স্নিগ্ধ সন্ধ্যায় সাংবাদিকদের মিলনমেলা
নেতানিয়াহু হেরে গেছেন! কে হচ্ছেন ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী?