Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০০:৩৬, ২৯ অক্টোবর ২০২৬

আরবদের বাদ দিয়ে সরকার গঠনের দাবি ইসরায়েলি নেত্রীর

আরবদের বাদ দিয়ে সরকার গঠনের দাবি ইসরায়েলি নেত্রীর
ছবি: সংগৃহীত

ইসরায়েলে আরব প্রতিনিধিদের বাদ দিয়ে নতুন সরকার গঠনের আহ্বান জানিয়েছেন ডানপন্থী দল ‘ইসরাইল ফার্স্ট’-এর প্রধান শারেন হাস্কেল। দেশটির ফিলিস্তিনি বংশোদ্ভূত নাগরিকদের ব্যাপক হারে ভোট দিতে উদ্বুদ্ধ করার জন্য অতি-ডানপন্থী নেতাদের দায়ী করে তিনি প্রতিদ্বন্দ্বী ইহুদি দলগুলোকে নিয়ে বৃহত্তর জাতীয় সরকার গঠনের প্রস্তাব দিয়েছেন।

সোশ্যাল মিডিয়া এক্সে দেয়া এক পোস্টে সাবেক উপপররাষ্ট্রমন্ত্রী শারেন হাস্কেল অভিযোগ করেন, অতি-ডানপন্থী নেতা ইতামার বেন-গ্যভির ও বেজালেল সমোত্রিচের কর্মকাণ্ডের কারণে ইসরায়েলের ফিলিস্তিনি নাগরিকেরা ‘জায়নবাদবিরোধী’ দলগুলোকে বিপুল সংখ্যায় ভোট দিয়েছেন।

এ পরিস্থিতি মোকাবিলায় প্রতিদ্বন্দ্বী ইহুদি দলগুলোকে একত্র করে একটি বৃহৎ জাতীয় সরকার গঠনের আহ্বান জানান তিনি। তার প্রস্তাবিত সরকারে কোনও আরব প্রতিনিধি কিংবা আরবদের সমর্থিত রাজনৈতিক দল থাকবে না।

ইসরায়েলি সেনাবাহিনীতে অতি-অর্থোডক্স ইহুদিদের যোগদানের বাধ্যবাধকতা স্থগিতসংক্রান্ত একটি প্রস্তাবিত আইনের প্রতিবাদে উপপররাষ্ট্রমন্ত্রীর পদ ছাড়ার পর গত জুলাইয়ে ‘ইসরাইল ফার্স্ট’ দল গঠন করেন হাস্কেল। তার দল আরব ও অতি-অর্থোডক্স ইহুদিদের বাদ দিয়ে একটি স্বতন্ত্র ও ঐক্যবদ্ধ জায়নবাদী সরকার গঠনের পক্ষে প্রচার চালিয়ে আসছে।

ইসরাইলের পার্লামেন্টে আসন পেতে কোনও দলকে মোট ভোটের অন্তত ৩.২৫ শতাংশ পেতে হয়। জনমত জরিপে হাস্কেলের দল এ সীমার নিচে থাকলেও নিজের রাজনৈতিক অবস্থান থেকে সরে আসেননি তিনি।

হাস্কেল জানান, যে নীতির পক্ষে তিনি লড়াই করছেন, তা নিয়ে আগের যেকোনও সময়ের চেয়ে এখন আরও বেশি গর্বিত।

সূত্র: আল-জাজিরা

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

সিনেমায় এখনই ‘না’ নাজনীন নীহার
ভারতের উপকূল পেরিয়েছে অর্ণব, বাংলাদেশে ৩ নম্বর সংকেত
বিমানবন্দরে দুই যাত্রীর অন্তর্বাসে ১২ কেজি স্বর্ণের পেস্ট
আরবদের বাদ দিয়ে সরকার গঠনের দাবি ইসরায়েলি নেত্রীর
বাংলাদেশ-জাপান ছয় চুক্তি, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ
স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ৬৪
মিরপুরে উচ্ছেদের পরই ফের দখল, সন্ধ্যায় অভিযান
কানাডার অভিবাসন আইনে পরিবর্তন, উদ্বেগে আবেদনকারীরা
মর্গে মৃত নারীদের ধর্ষণের প্রতিবেদন, সাংবাদিককে হত্যার হুমকি
দেশজুড়ে ভিক্ষাবৃত্তি চক্রের সিন্ডিকেট
নেতানিয়াহুকে হটাতে আরব জোটের দিকে বিরোধীরা
স্পেনে দুই ট্রেনের সংঘর্ষ, নিহত অন্তত ৪৬
ইসরায়েলের ক্ষমতার চাবিকাঠি কি আরব দলগুলোর হাতে?
যৌবন ধরে রাখতে ‘রেড লাইট’ থেরাপি সানিয়া মির্জার
ঘূর্ণিঝড় অর্ণবের তাণ্ডবে বিপর্যস্ত ভারত
ছাত্রদল নেতা খুন: ওসি প্রত্যাহার, তদন্তে ডিবি
হেমন্তের স্নিগ্ধ সন্ধ্যায় সাংবাদিকদের মিলনমেলা
নেতানিয়াহু হেরে গেছেন! কে হচ্ছেন ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী?