Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৩৮, ১৪ জুলাই ২০২৫

মেট্রোরেলের ঢাবি স্টেশন বন্ধ থাকবে আজ 

মেট্রোরেলের ঢাবি স্টেশন বন্ধ থাকবে আজ 
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন দিয়ে আজ কিছু সময়ের জন্য চলবে না মেট্রোরেল। তবে অন্যান্য স্টেশনে ট্রেন চলাচল থাকবে স্বাভাবিক। শুধুমাত্র ঢাবি স্টেশনে ট্রেন থামবে না বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

রোববার (১৩ জুলাই) সন্ধ্যায় ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)-এর পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার (১৪ জুলাই) বিকেল ৫টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশন সাময়িকভাবে বন্ধ রাখা হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘জুলাই গণ-অভ্যুত্থান পুনর্জাগরণ’ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। ওই অনুষ্ঠানকে কেন্দ্র করে গঠিত কমিটির সুপারিশ এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় থেকে পাওয়া কার্যবিবরণীর ভিত্তিতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ডিএমটিসিএল জানিয়েছে, ঢাবি স্টেশন ব্যতীত সব স্টেশনে ট্রেন চলবে নির্ধারিত সময়সূচি অনুযায়ী। অনুষ্ঠান শেষ হলে স্টেশনটি স্বাভাবিকভাবে খুলে দেয়া হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক যে কোনো গুরুত্বপূর্ণ আয়োজন বা জনসমাগমে নিরাপত্তা ও ভিড় নিয়ন্ত্রণে স্টেশন সাময়িক বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয় বলে জানায় কর্তৃপক্ষ। যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশও করেছে প্রতিষ্ঠানটি।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য