Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৪১, ১০ জুন ২০২৫

মেট্রোরেলে মাস্ক পরার অনুরোধ, বাড়ছে করোনা সংক্রমণ

মেট্রোরেলে মাস্ক পরার অনুরোধ, বাড়ছে করোনা সংক্রমণ
ছবি: সংগৃহীত

দেশে করোনা ভাইরাস সংক্রমণের ঊর্ধ্বমুখী প্রবণতার প্রেক্ষাপটে মেট্রোরেলে ভ্রমণের সময় যাত্রীদের মাস্ক পরার অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।

সোমবার (৯ জুন) ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) উপ-মহাব্যবস্থাপক মো. জাহিদুল ইসলামের সই করা এক বিজ্ঞপ্তিতে এ অনুরোধ জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনা সংক্রমণ এড়াতে মেট্রোরেলে ভ্রমণকারী সম্মানিত যাত্রীসাধারণকে মাস্ক পরিধান করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।

২০২২ সাল থেকে দেশে করোনা সংক্রমণ উল্লেখযোগ্য হারে কমতে শুরু করে। ২০২৩ সালে রোগী শনাক্তের হার প্রায় শূন্যের কোঠায় নেমে আসে। ফলে তখন মাস্ক পরার বিধিনিষেধও তুলে নেয়া হয়েছিলো।

তবে সাম্প্রতিক সময়ে দেশে করোনা আক্রান্তের সংখ্যা আবার বাড়তে শুরু করেছে।

রোববার স্বাস্থ্য অধিদফতর জানায়, একদিনে ৪৩ জনের পিসিআর ল্যাব টেস্টে ২ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এর আগে গত বৃহস্পতিবার করোনায় আক্রান্ত হয়ে একজন মারা গেছেন।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত এপ্রিল মাসে দেশে ২৩ জন করোনা আক্রান্ত হন। মে মাসে এ সংখ্যা বেড়ে দাঁড়ায় ৮৬ জনে।

এ পরিস্থিতিতে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা মাস্ক ব্যবহারের পাশাপাশি করোনা সংক্রমণ এড়াতে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিচ্ছেন।

এদিকে ঈদ-পরবর্তী সময়ে ট্রেনের ফিরতি যাত্রায় যাত্রীদেরও মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানিয়েছে রেলপথ মন্ত্রণালয়।

বাংলাদেশের পাশাপাশি প্রতিবেশী ভারতেও করোনা ভাইরাস ফের উদ্বেগ তৈরি করেছে। দেশটির সর্বশেষ তথ্য অনুযায়ী, ১ জুন পর্যন্ত নতুন করে আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৭০০ জন। এর মধ্যে অন্তত দু’জনের মৃত্যুও হয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য