Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৪৪, ২৫ অক্টোবর ২০২৫

মিরপুরে বহুতল ভবনের আগুন দুই ঘণ্টায় নিয়ন্ত্রণে

মিরপুরে বহুতল ভবনের আগুন দুই ঘণ্টায় নিয়ন্ত্রণে
ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুর কালশীর চন্দ্রবিন্দু মোড় এলাকায় বহুতল একটি ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর প্রায় দুই ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। শুক্রবার (২৪ অক্টোবর) রাত ১২টা ৩৫ মিনিটে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের কর্মকর্তা আনোয়ার আগুন নিয়ন্ত্রণে আসার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, দ্রুত তৎপরতার কারণে আগুন আশপাশে ছড়িয়ে পড়ার আগেই নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

এর আগে রাত সাড়ে ১০টার দিকে ভবনটির সর্বোচ্চ তলায় আগুনের সূত্রপাত ঘটে। ছয়তলা এ বাণিজ্যিক ভবনের নিচতলায় বিবাহ বাড়ি কমিউনিটি সেন্টার রয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাকিবুল হাসান জানান, রাত ১০টা ১২ মিনিটে আগুন লাগার খবর পাওয়ার পর প্রথম ইউনিট ১০টা ২৭ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। পরে পর্যায়ক্রমে আরও ইউনিট যোগ দিলে আগুন নিয়ন্ত্রণে আসে।

তিনি বলেন, আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।

স্থানীয়রা জানান, আগুন লাগার সময় ভবনের ভেতরে আতঙ্ক সৃষ্টি হয়, তবে দ্রুত উদ্ধার অভিযান শুরু হওয়ায় বড় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য
ক্ষমা চেয়েও রেহাই নেই, ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে প্রশ্ন
ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির পরিবার
ডেঙ্গুতে এক দিনে ১০ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৩
স্কুলে মারামারি: স্বামী-স্ত্রী দুই শিক্ষককে বদলির সুপারিশ
ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা
‘যৌনাঙ্গে বুট দিয়ে মেরেছে’- দিল্লিতে বিক্ষোভকারীদের অভিযোগ
বিক্ষোভে অংশ নেয়ায় ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ