Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:১১, ২৫ অক্টোবর ২০২৫

ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ছয় ইউনিট

মিরপুরে কমিউনিটি সেন্টারে ভয়াবহ আগুন

মিরপুরে কমিউনিটি সেন্টারে ভয়াবহ আগুন
ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুর-১২ নম্বর কালশী রোডে একটি কমিউনিটি সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৪ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে হঠাৎ করে আগুনের লেলিহান শিখা দেখা দিলে এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষ থেকে জানানো হয়েছে, মিরপুর-১২ এলাকার ‘বিবাহ বাড়ি’ কমিউনিটি সেন্টারের ছয়তলা ভবনের উপরের তলায় আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরও দুটি ইউনিট যুক্ত হয়, আর অতিরিক্ত চারটি ইউনিট ঘটনাস্থলের পথে রয়েছে।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা না গেলেও ফায়ার সার্ভিসের সদস্যরা জানিয়েছেন, ভবনটির ভেতরে ধোঁয়ায় দৃশ্যমানতা কম থাকায় আগুন নেভানোর কাজে বেগ পেতে হচ্ছে। আশপাশের ভবনগুলো খালি করে দেয়া হয়েছে এবং আগুন যাতে ছড়িয়ে না পড়ে সে বিষয়ে তৎপরতা চলছে।

স্থানীয় বাসিন্দারা জানান, আগুন লাগার সময় ভবনটির ভেতরে একটি সামাজিক অনুষ্ঠানের প্রস্তুতি চলছিলো বলে ধারণা করা হচ্ছে। হঠাৎ ধোঁয়া ও আগুন দেখে লোকজন প্রাণ বাঁচাতে ভবন থেকে দৌড়ে বেরিয়ে আসে।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা বলেন, আগুনের তীব্রতা অনেক বেশি হলেও দ্রুত ব্যবস্থা নেয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। প্রাথমিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

কমিউনিটি সেন্টারটি দেশ পলিটেকনিক কলেজের পাশের ভবনে অবস্থিত বলে ফায়ার সার্ভিস নিশ্চিত করেছে। ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীও উপস্থিত রয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

নরসিংদীতে শিশুর পা মুচড়ে দেয়া সে চাচি গ্রেফতার
‘পানি লাগবে পানি’ বলতে বলতেই নিভে যায় মুগ্ধর জীবন
উজানের ঢল ও টানা বৃষ্টিতে উত্তরের ৫ জেলায় বন্যার শঙ্কা
মেসিকে নিয়ে আবেগঘন বার্তা শাকিরার
যুবদল নেতার প্রতিষ্ঠানে ছাত্রদল নেতাদের হামলা
টকশোতে অনেকে হাসিনাকে প্রাসঙ্গিক করার চেষ্টা করছেন: রিজভী
মেক্সিকোতে ৭.৪ মাত্রার ভূমিকম্প, উপকূলে সুনামি সতর্কতা
কাশিমপুর মহিলা কারাগার থেকে বন্দি পলায়ন
কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকার নেতৃত্বে সাঈদ-জসিম
যুদ্ধ চাই না, তবে প্রস্তুত আছি: ইরানের স্পিকার
গণভোট ও জুলাই সনদ প্রসঙ্গ টানতেই ক্ষুব্ধ বিএনপি নেতা
চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত
ইংল্যান্ডকে হারিয়েই ফের ফিফা র‌্যাংকিংয়ের শীর্ষে আর্জেন্টিনা
হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই, ফিরলেই গ্রেফতার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
গণভোটের চার প্রশ্ন না বুঝলে ৩১ দফা বুঝলো কীভাবে-প্রশ্ন জামায়াত আমিরের
নৌবাহিনীর নতুন প্রধান রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম
রাবিতে ‘ছাত্রলীগমুক্ত দিবস’ উপলক্ষে প্রতীকী ‘দে ধাওয়া’ কর্মসূচি
ছাত্রলীগ-আওয়ামী লীগের প্রশ্নে কোনও ছাড় নয়-আবু সাঈদের কবরের পাশে ছাত্রদলের প্রতিজ্ঞা