Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:১৪, ১৯ অক্টোবর ২০২৫

আপডেট: ০০:১৫, ১৯ অক্টোবর ২০২৫

বিমানবন্দরের আগুন লাগার কারণ জানতে তদন্তের অপেক্ষা: ফায়ার সার্ভিস

বিমানবন্দরের আগুন লাগার কারণ জানতে তদন্তের অপেক্ষা: ফায়ার সার্ভিস
ছবি: সংগৃহীত

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের প্রায় আট ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে এসেছে। শনিবার (১৮ অক্টোবর) রাত ১০টা ৭ মিনিটে ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিসের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল গণমাধ্যমকে জানান, আগুন এখন নিয়ন্ত্রণে রয়েছে এবং ফায়ার সার্ভিসের সদস্যরা শেষ পর্যায়ের কাজ করছেন।

তিনি বলেন, আগুন এখন নিয়ন্ত্রণে। আমাদের দল এখনও ভেতরে কাজ করছে। পুরোপুরি নির্বাপন শেষ করে তারপর দায়িত্ব হস্তান্তর করা হবে।

ঘটনাস্থলে উদ্ধার তৎপরতার সময় দুইজন ফায়ার ফাইটার ও কয়েকজন আনসার সদস্য আহত হয়েছেন বলে নিশ্চিত করেন ফায়ার সার্ভিসের ডিজি। তবে কেউ গুরুতর আহত নন বলে জানান তিনি।

আগুনের কারণ সম্পর্কে প্রশ্ন করলে জাহেদ কামাল বলেন, তদন্ত শেষে বোঝা যাবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে। ভেতরের কাঠামো খোপ খোপভাবে ভাগ করা থাকায় আগুন নেভাতে সময় বেশি লেগেছে। পাশাপাশি অতিরিক্ত বাতাসও নিয়ন্ত্রণে বেগ দিয়েছে।

তিনি আরও বলেন, একপাশের আগুন নেভানো শেষে মালামাল সরিয়ে নেয়া হয়েছে। এখন আমাদের মূল কাজ পুরোপুরি আগুন নির্বাপন নিশ্চিত করা। এরপর ক্ষয়ক্ষতি ও প্রভাবিত পক্ষগুলো নিয়ে বিস্তারিত মূল্যায়ন করা হবে।

কার্গো ভিলেজে কেমিক্যাল বা দাহ্য পদার্থ ছিলো কি না—এমন প্রশ্নে ফায়ার সার্ভিসের ডিজি বলেন, এখনই নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়। তদন্ত শেষ হলে বিষয়টি পরিষ্কার হবে।

এর আগে দুপুর আড়াইটার দিকে বিমানবন্দরের কার্গো ভিলেজ এলাকায় আগুনের সূত্রপাত হয়। দ্রুত আগুন ছড়িয়ে পড়লে একে একে ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিটসহ সেনা, নৌ, বিমানবাহিনী ও বিজিবির সদস্যরা আগুন নিয়ন্ত্রণে অংশ নেন। সন্ধ্যা নাগাদ পরিস্থিতি নিয়ন্ত্রণে আসতে শুরু করে, তবে পুরোপুরি নির্বাপনে সময় লাগে রাত ১০টার পর।

অগ্নিকাণ্ডের ঘটনায় বিমান বাংলাদেশ এয়ারলাইনস ছয় সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে, যাদের পাঁচ কার্যদিবসের মধ্যে বিস্তারিত প্রতিবেদন দিতে বলা হয়েছে। প্রাথমিকভাবে বিলিয়ন ডলারের বেশি ক্ষয়ক্ষতির আশঙ্কা প্রকাশ করেছেন ব্যবসায়ীরা।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

নরসিংদীতে শিশুর পা মুচড়ে দেয়া সে চাচি গ্রেফতার
‘পানি লাগবে পানি’ বলতে বলতেই নিভে যায় মুগ্ধর জীবন
উজানের ঢল ও টানা বৃষ্টিতে উত্তরের ৫ জেলায় বন্যার শঙ্কা
মেসিকে নিয়ে আবেগঘন বার্তা শাকিরার
যুবদল নেতার প্রতিষ্ঠানে ছাত্রদল নেতাদের হামলা
টকশোতে অনেকে হাসিনাকে প্রাসঙ্গিক করার চেষ্টা করছেন: রিজভী
মেক্সিকোতে ৭.৪ মাত্রার ভূমিকম্প, উপকূলে সুনামি সতর্কতা
কাশিমপুর মহিলা কারাগার থেকে বন্দি পলায়ন
কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকার নেতৃত্বে সাঈদ-জসিম
যুদ্ধ চাই না, তবে প্রস্তুত আছি: ইরানের স্পিকার
গণভোট ও জুলাই সনদ প্রসঙ্গ টানতেই ক্ষুব্ধ বিএনপি নেতা
চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত
ইংল্যান্ডকে হারিয়েই ফের ফিফা র‌্যাংকিংয়ের শীর্ষে আর্জেন্টিনা
হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই, ফিরলেই গ্রেফতার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
গণভোটের চার প্রশ্ন না বুঝলে ৩১ দফা বুঝলো কীভাবে-প্রশ্ন জামায়াত আমিরের
নৌবাহিনীর নতুন প্রধান রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম
রাবিতে ‘ছাত্রলীগমুক্ত দিবস’ উপলক্ষে প্রতীকী ‘দে ধাওয়া’ কর্মসূচি
ছাত্রলীগ-আওয়ামী লীগের প্রশ্নে কোনও ছাড় নয়-আবু সাঈদের কবরের পাশে ছাত্রদলের প্রতিজ্ঞা