Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১২:৫৮, ১০ নভেম্বর ২০২৫

ন্যাশনাল মেডিকেল কলেজের সামনে গোলাগুলিতে এক ব্যক্তি নিহত

ন্যাশনাল মেডিকেল কলেজের সামনে গোলাগুলিতে এক ব্যক্তি নিহত
ছবি: সংগৃহীত

রাজধানীর সূত্রাপুরে ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের সামনে দুর্বৃত্তদের গুলিতে একজন নিহত হয়েছেন। নিহতের নাম তারিক সাঈদ মামুন (৫০)। সোমবার (১০ নভেম্বর) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।

মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গুলিবিদ্ধ তারিক সাঈদ মামুনের খালাতো ভাই হাফিজ বলেন, আমার ভাই একজন সাধারণ মানুষ। কোনও রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে সে জড়িত ছিলো না। কে বা কেন তাকে হত্যা করেছে, আমরা জানি না।

ঢাকা ন্যাশনাল মেডিকেলের ওয়ার্ড মাস্টার মহিবুল্লাহ জানান, প্রায় ১১টার দিকে হাসপাতালের সামনের রাস্তায় গোলাগুলির শব্দ শোনা যায়। শব্দের দিকে দৌড়ে গিয়ে তিনি রক্তাক্ত অবস্থায় তারিক সাঈদকে পড়ে থাকতে দেখেন। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়। অবস্থার অবনতি দেখে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশ মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহতের পরিচয় ও হামলার কারণ এখনও অজানা। পুলিশ ঘটনাস্থল থেকে প্রাথমিক তথ্য সংগ্রহ করছে এবং তদন্ত শুরু করেছে।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে জমি দখল ইসরায়েলিদের মতো: হাসনাত
কুমিল্লায় জেলার শ্রেষ্ঠ শিক্ষক সোনিয়া সরকার নিপা
আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরতে দেয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
ড্রেনে লুকিয়েও রক্ষা পেলেন না আ.লীগ নেতা
স্বাস্থ্যকেন্দ্র ভাঙার ঘটনায় বিএনপি এমপির বিরুদ্ধে অভিযোগ নাহিদের
‘যুদ্ধাপরাধীদের জায়গা আদালতে, জাতিসংঘে নয়’
নকলায় ছাত্রলীগের ১৩ নেতাকর্মী গ্রেফতার, স্বজনদের আহাজারি
১৫ বছরেই কোটির বাড়ি, কে এই রুহানিকা?
পিতৃভক্তিতে বাধা হয়ে দাঁড়ায়নি চোর খেতাব
যশোরে ট্রেনের ধাক্কায় ইজিবাইক দুমড়ে মুচড়ে নিহত ২
ডেঙ্গুর ভয়াবহতা বাড়ছেই, একদিনে ৮ মৃত্যু
উত্তাল চুয়েট, নতুন ভিসিকে লাল কার্ড প্রদর্শন
স্বাস্থ্যসেবা কেন্দ্র গুঁড়িয়ে দেয়ায় জামায়াত আমিরের উদ্বেগ
জাসদ কার্যালয়ে বিপুলসংখ্যক আ.লীগ নেতাকর্মী আটক
আওয়ামী লীগ ও হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশের: যুক্তরাষ্ট্র
মেঘনায় ট্রলারডুবি, ২ দিন পর ৩ লাশ উদ্ধার