Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১১:১৭, ১ জানুয়ারি ২০২৬

ভোরের ফ্লাইওভারে প্রাণঘাতী সংঘর্ষ, ঝরলো দুইজনের প্রাণ

ভোরের ফ্লাইওভারে প্রাণঘাতী সংঘর্ষ, ঝরলো দুইজনের প্রাণ
ছবি: সংগৃহীত

রাজধানীর ব্যস্ত মালিবাগ-মৌচাক ফ্লাইওভারে ভোরের নিস্তব্ধতা ভেঙে ঘটে গেলো মর্মান্তিক দুর্ঘটনা। সিএনজি চালিত অটোরিকশা ও একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন।

নিহতরা হলেন অটোরিকশার চালক নয়ন তালুকদার (৭০) এবং মোটরসাইকেল চালক ইয়াসিন আরাফাত আশিক (২১)।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) ভোর পৌনে ৫টার দিকে মালিবাগ-মৌচাক ফ্লাইওভারের মৌচাক অংশে, ফরচুন মার্কেট সংলগ্ন ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষের তীব্রতায় অটোরিকশা ও মোটরসাইকেল দুটিই দুমড়ে-মুচড়ে যায়। গুরুতর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

রমনা থানার উপপরিদর্শক সুশান্ত কুমার খান জানান, ভোরের দিকে ফ্লাইওভারের ওই অংশে বিপরীত দিক থেকে আসা সিএনজি চালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। তবে চিকিৎসাধীন অবস্থায় তারা দুজনই মারা যান।

পুলিশ জানায়, নিহত নয়ন তালুকদারের বাড়ি টাঙ্গাইলের কালিহাতী উপজেলায়। তিনি বর্তমানে রাজধানীর যাত্রাবাড়ী ধলপুর এলাকায় বসবাস করতেন। অন্যদিকে নিহত ইয়াসিন আরাফাত আশিক দক্ষিণ মুগদা এলাকার বাসিন্দা। তার বাবা ইব্রাহিম বাবু। সম্প্রতি ২০২৫ সালে সিটি কলেজ থেকে এইচএসসি পাস করেছিলেন ইয়াসিন।

নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

গুম ঠেকাতে আইন, তদন্তের স্বাধীনতা নিয়ে প্রশ্ন
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৭৩৪, নিখোঁজ ২,৪৯৮
হাসনাতের বেলায় হুজুররা চেতেছে, বিএনপির বেলায় চুপ: মাদানী
মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন চ্যালেঞ্জ, হাইকোর্টে রিট
মেসির ‘হালি’তে মন্ট্রিয়ল ধ্বংস, ৭-১ গোলে মায়ামির তাণ্ডব
বিলাওয়ালের বিয়ের গুঞ্জন, পাত্রী ইউরোপের!
নেপাল-চীনে বন্যায় মৃত প্রায় ৭০০, নিখোঁজ ৩ হাজার
আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ, হদিস নেই আড়াই শ মানুষের
গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু হয়েছে: প্রধানমন্ত্রী
সংসদমুখী পদযাত্রায় ১১ দলীয় ঐক্যের আহ্বান
মিরাজ নিখোঁজে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী
রংপুরে চার খুন হত্যায় সিদ্ধার্থের বাবা-ভাই ডিবি হেফাজতে
আ.লীগ ফেরার বাতাস শুধু ভারত-সোশ্যাল মিডিয়ায়: সারজিস
ঝুলন্ত সেতু পানিতে তলিয়ে চলাচল বন্ধ রাঙামাটিতে
পাকিস্তানে তুর্কি সামরিক বিমানের আনাগোনা, উদ্বিগ্ন ভারত
২৪ ঘণ্টায় বন্যার শঙ্কায় দুই জেলা
নেদারল্যান্ডসকে হারিয়ে তৃতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা
গুমের প্রতিটি ঘটনায় স্বাধীন তদন্ত ও বিচার চান নাহিদ
কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট খুলে পানি নিষ্কাশন
আইফোন ১৮ প্রো সিরিজ আসছে সেপ্টেম্বরে, থাকছে যেসব ফিচার