Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৫৭, ২৮ জানুয়ারি ২০২৬

বাড্ডায় দুই বাসের চাপায় পিষ্ট হয়ে ব‍্যাংক কর্মচারীর মৃত্যু

বাড্ডায় দুই বাসের চাপায় পিষ্ট হয়ে ব‍্যাংক কর্মচারীর মৃত্যু
ছবি: সংগৃহীত

রাজধানীর বাড্ডা লিংক রোডে যাত্রীবাহী দুই বাসের চাপায় আবুল কাশেম আজাদ (৩৫) নামে এক ব্যাংক কর্মচারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি)-এর খিলক্ষেত শাখায় সাপোর্ট স্টাফ হিসেবে কর্মরত ছিলেন।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) সন্ধ্যা সোয়া ৬টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত আবুল কাশেম আজাদ চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার নেকদি গ্রামের বাসিন্দা। তিনি মৃত আবুল কালাম আজাদের ছেলে। জীবিকার তাগিদে পরিবারসহ রাজধানীর খিলক্ষেত এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।

নিহতের সহকর্মী ইফতেখার হোসেন জানান, মঙ্গলবার সন্ধ্যায় অফিসের কাজ শেষ করে আবুল কাশেম আজাদ বাড্ডা লিংক রোড দিয়ে বাসায় ফিরছিলেন। এ সময় রাস্তা পারাপারের সময় রাইদা ও ভিক্টর ক্লাসিক পরিবহনের দুটি যাত্রীবাহী বাসের মাঝখানে চাপা পড়ে তিনি গুরুতর আহত হন। পরে সহকর্মীরা খবর পেয়ে দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান, তবে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর রাইদা ও ভিক্টর ক্লাসিক পরিবহনের সংশ্লিষ্ট দুটি বাস পুলিশ হেফাজতে নেয়া হয়েছে বলে জানান তিনি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, নিহতের লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি বাড্ডা থানা পুলিশকে অবহিত করা হয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

জাতিসংঘে ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী
জাপানে টাইফুন ‘দুজুয়ানের’ তাণ্ডব, নিহত ২
মধ্যরাতে উত্তাল চুয়েট, ভিসি ভবনে তালা
জাতিসংঘে আমাদের ‘বিরাট পদোন্নতি’: ড. ইউনূস
তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব
পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছেন তারেক রহমান
সংসার আছে জেনেও কেনো বয়স্ক পুরুষের প্রেমে পড়েন তরুণীরা?
ইরানি এয়ারলাইন্সে বিশ্বজুড়ে মার্কিন নিষেধাজ্ঞা
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এনসিপির বিক্ষোভ
জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী
ভালোবাসা ভাগের নয়, সম্পূর্ণ চাই—এমপি নজরুলের স্ত্রীর চিরকুট
আজিমপুরে বাসে আগুন দেয়ার চেষ্টা, যুবলীগকর্মী আটক
আশুলিয়ায় পোশাক কারখানার পাশে বিস্ফোরণ, নিহত ৭
চুয়েটের ৯ শিক্ষার্থীকে শোকজ, র‌্যাগিংয়ের অভিযোগ
দুপুরে একসঙ্গে খাবার,সন্ধ্যায় নজরুলের স্ত্রীর ঝুলন্ত লাশ
ভাত খাওয়া নিয়ে ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগ
জবিতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ: ৮ বহিষ্কার
ইমরান খানের বোন আলিমা খান গ্রেফতার
প্রথম স্ত্রীসহ এমপি নজরুল পুলিশ হেফাজতে
এআইয়ের ভুল পরামর্শে দাফন, কোম্পানির বিরুদ্ধে মামলা
কমলাপুরে ট্রেনে আগুন
জ্বালানি তেলের দাম বাড়লো ২০ টাকা