Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১০:৩৪, ২০ ডিসেম্বর ২০২৫

পুলিশের ভয়ে ছাদ থেকে লাফিয়ে আ’লীগ নেতার মৃত্যু 

পুলিশের ভয়ে ছাদ থেকে লাফিয়ে আ’লীগ নেতার মৃত্যু 
ছবি: সংগৃহীত

ময়মনসিংহে নিজ বাসার ছাদ থেকে লাফিয়ে পড়ে কাজী মঞ্জুর মোর্শেদ রাজু নামে এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। তিনি ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। 

শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেলে নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে গত বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নগরীর বাঘমারা এলাকায় নিজ বাসায় এ দুর্ঘটনা ঘটে। পরিবারের সদস্যদের দাবি, পুলিশের অভিযানের সময় গ্রেফতার এড়াতে তিনি আতঙ্কে দোতলার ছাদ থেকে লাফ দিয়েছিলেন।

নিহতের ভাই কাজী শিপলু জানান, ঘটনার সময় কোতোয়ালি থানা পুলিশের একটি দল রাজুর বাসায় গিয়েছিলো। পুলিশ সদস্যরা বাসার প্রধান ফটকে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং রাজু বাড়িতে নেই বলে জানতে পেরে সেখান থেকে ফিরে যান। কিন্তু রাজু ভেতরে থেকে বিষয়টি বুঝতে না পেরে পুলিশের হাতে ধরা পড়ার আশঙ্কায় ছাদ থেকে নিচে লাফ দেন। নিচে পড়ার সময় ভবনের বারান্দার সঙ্গে ধাক্কা লেগে তার মাথায় প্রচণ্ড চোট লাগে।

আহত অবস্থায় তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়। সেখানে দীর্ঘ সময় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে শুক্রবার বিকেলে তার মৃত্যু হয়।

নিহতের স্ত্রী সাথী খাতুন দাবি করেছেন যে, রাজু গত কয়েক বছর ধরে রাজনীতিতে সেভাবে সক্রিয় ছিলেন না। তবুও পুলিশের তল্লাশিতে তিনি আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছিলেন।

এ বিষয়ে ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন জানান, এটি পুলিশের একটি নিয়মিত অভিযানের অংশ ছিলো। তারা খবর পেয়ে ওই বাসায় গিয়েছিলেন। তবে পুলিশের উপস্থিতি এবং রাজুর ছাদ থেকে লাফ দওয়ার ঘটনার মধ্যে ঠিক কী সংযোগ ছিলো, তা খতিয়ে দেখা হচ্ছে। আওয়ামী লীগ নেতার এমন আকস্মিক মৃত্যুতে ওই এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

জাতিসংঘে ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী
জাপানে টাইফুন ‘দুজুয়ানের’ তাণ্ডব, নিহত ২
মধ্যরাতে উত্তাল চুয়েট, ভিসি ভবনে তালা
জাতিসংঘে আমাদের ‘বিরাট পদোন্নতি’: ড. ইউনূস
তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব
পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছেন তারেক রহমান
সংসার আছে জেনেও কেনো বয়স্ক পুরুষের প্রেমে পড়েন তরুণীরা?
ইরানি এয়ারলাইন্সে বিশ্বজুড়ে মার্কিন নিষেধাজ্ঞা
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এনসিপির বিক্ষোভ
জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী
ভালোবাসা ভাগের নয়, সম্পূর্ণ চাই—এমপি নজরুলের স্ত্রীর চিরকুট
আজিমপুরে বাসে আগুন দেয়ার চেষ্টা, যুবলীগকর্মী আটক
আশুলিয়ায় পোশাক কারখানার পাশে বিস্ফোরণ, নিহত ৭
চুয়েটের ৯ শিক্ষার্থীকে শোকজ, র‌্যাগিংয়ের অভিযোগ
দুপুরে একসঙ্গে খাবার,সন্ধ্যায় নজরুলের স্ত্রীর ঝুলন্ত লাশ
ভাত খাওয়া নিয়ে ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগ
জবিতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ: ৮ বহিষ্কার
ইমরান খানের বোন আলিমা খান গ্রেফতার
প্রথম স্ত্রীসহ এমপি নজরুল পুলিশ হেফাজতে
এআইয়ের ভুল পরামর্শে দাফন, কোম্পানির বিরুদ্ধে মামলা
কমলাপুরে ট্রেনে আগুন
জ্বালানি তেলের দাম বাড়লো ২০ টাকা