Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৫৬, ১৩ এপ্রিল ২০২৬

আপডেট: ১৩:৫৬, ১৩ এপ্রিল ২০২৬

আত্মসাৎ প্রায় ১৩ লাখ ৭৫ হাজার টাকা

ক্রেডিট-ডেবিট কার্ড জালিয়াতি চক্রের সদস্য গ্রেফতার

ক্রেডিট-ডেবিট কার্ড জালিয়াতি চক্রের সদস্য গ্রেফতার
প্রতীকি ছবি

ক্রেডিট ও ডেবিট কার্ড জালিয়াতির মাধ্যমে প্রায় ১৩ লাখ ৭৫ হাজার টাকা আত্মসাতের ঘটনায় এক প্রতারককে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গ্রেফতার হওয়া ব্যক্তির নাম মো. রাকিবুল ইসলাম (২৩)। তিনি দিনাজপুরের পার্বতীপুর উপজেলার তাজনগর বাইসাপাড়া গ্রামের বাসিন্দা।

সিআইডির সাইবার পুলিশ সেন্টার (সিপিসি) ইউনিট গত ১২ এপ্রিল রাত সাড়ে ৭টার দিকে দিনাজপুরের চিরিরবন্দর থানার একটি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।

সিআইডি জানায়, খুলনা বিদ্যুৎ বিভাগের এক ঊর্ধ্বতন কর্মকর্তা গত ৬ জানুয়ারি হোয়াটসঅ্যাপে অজ্ঞাত এক ব্যক্তির ফোনকল পান। কলকারী নিজেকে ডাচ-বাংলা ব্যাংকের ‘নেক্সাস পে’ ডেবিট ও ক্রেডিট কার্ড আপগ্রেডেশন কর্মকর্তা পরিচয় দিয়ে জরুরি ভিত্তিতে কার্ডের তথ্য হালনাগাদের কথা বলেন।

প্রতারকের কথায় বিশ্বাস করে ভুক্তভোগী তার ডেবিট ও ক্রেডিট কার্ডের সংবেদনশীল তথ্য দিয়ে দেন। পরে ৭ থেকে ৯ জানুয়ারির মধ্যে প্রতারক চক্রটি বিভিন্ন ব্যাংক হিসাবের মাধ্যমে মোট ১২টি অবৈধ লেনদেন করে ১৩ লাখ ৭৫ হাজার ৫১৫ টাকা আত্মসাৎ করে।

ঘটনা টের পেয়ে ভুক্তভোগী তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট ব্যাংকের সঙ্গে যোগাযোগ করেন এবং পরে খুলনার সোনাডাঙ্গা থানায় মামলা দায়ের করেন। মামলাটি পরে সিআইডি অধিগ্রহণ করে তদন্ত শুরু করে।

তদন্তে জানা যায়, রাকিবুল একটি সংঘবদ্ধ সাইবার প্রতারণা চক্রের সক্রিয় সদস্য। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন, ২০২৩ সাল থেকে টেলিগ্রাম অ্যাপের মাধ্যমে অনলাইন কাজের প্রলোভনে পড়ে তিনি এ চক্রে যুক্ত হন।

চক্রটির নির্দেশনায় তিনি ‘Line Bet’ ও ‘Raddy’ নামের অ্যাপ ব্যবহার করে বিভিন্ন ব্যাংক হিসাব নিয়ন্ত্রণ করতেন এবং প্রতারণার অর্থ লেনদেনে সহায়তা করতেন। এছাড়া আত্মীয়-স্বজনের একাধিক ব্যাংক অ্যাকাউন্টের তথ্য সংগ্রহ করে সেগুলো অবৈধ লেনদেনের কাজে ব্যবহার করতেন।

গ্রেফতারকৃত রাকিবুল ইসলামকে আদালতে পাঠানো হয়েছে। তার দেয়া তথ্যের ভিত্তিতে প্রতারণা চক্রের অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

এ ঘটনায় সিআইডি জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। বিশেষ করে অচেনা ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে কোনও অবস্থাতেই ডেবিট/ক্রেডিট কার্ডের তথ্য, ওটিপি বা ব্যাংক সংক্রান্ত গোপন তথ্য না দেয়ার পরামর্শ দেয়া হয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা