Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:২৪, ২৯ এপ্রিল ২০২৬

আপডেট: ০০:২৪, ২৯ এপ্রিল ২০২৬

জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষে নথি জালিয়াতি: মামলা ও শোকজ

জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষে নথি জালিয়াতি: মামলা ও শোকজ
ফাইল ছবি

রূপনগর এলাকায় একটি পুনর্বাসন নথি জালিয়াতির মাধ্যমে সম্পাদনের অভিযোগে মামলা দায়ের করেছে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ। একই ঘটনায় কর্তৃপক্ষের পাঁচজন কর্মচারীকে শোকজ করা হয়েছে।

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সূত্র জানায়, গত ২৬ এপ্রিল জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের নজরে আসে যে রূপনগর ১৯/২ এলাকার ৯/১ নম্বর পুনর্বাসন নথিটি জালিয়াতির মাধ্যমে আমমোক্তার দলিল ব্যবহার করে সম্পাদন করা হয়েছে। বিষয়টি শনাক্ত হওয়ার পর প্রশাসনিক ও আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়।

এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে কর্তৃপক্ষের পাঁচজন কর্মচারীকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেয়া হয়েছে। পাশাপাশি বহিরাগত চারজনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

মামলাটি শাহবাগ থানায় দায়ের করেন জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের হিসাব সহকারী মো. জাহিদুল হুদা।

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আলমগীর হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিষয়টি বর্তমানে তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অভিযুক্তদের পরিচয় প্রকাশ করা হচ্ছে না।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, সরকারি সম্পত্তি ও নথি সংরক্ষণে কোনও ধরনের অনিয়ম বা জালিয়াতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়া হয়েছে এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

জ্বালানি সংকটে কোনও পোশাক কারখানা বন্ধ হয়নি: বিজিএমইএ
গুচ্ছ ভর্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ
ভারতে ‘আসসালামু আলাইকুম’ বলায় নারী পুলিশ কর্মকর্তাকে বদলি!
জিন্নাহর রাজনৈতিক ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: পাটওয়ারী
শেখ হাসিনার এ মাসেই আসা উচিত ছিলো, ডিসেম্বর দেরি হয়ে গেছে: ওসি রাকিবুল হাসান
‘সরকারকেই পরিষ্কার করতে হবে তারা এজেন্সি সিন্ডিকেটে জড়িত নয়’
মোদিকে জন্মদিনের শুভেচ্ছা তারেক রহমানের
ডাকসুর এক বছরের খতিয়ান প্রকাশ
দিল্লিতে হাসিনা-আ.লীগ নেতাদের বৈঠক বাতিল
মাঝ আকাশে দুই বাংলাদেশি যাত্রীর তুমুল মারামারি
৯৯ বিচারককে একযোগে বদলি
আসিফ ও তার স্ত্রীর সম্পদের খোঁজে দুদক
জিপিএ-৫ পেয়েও কলেজ পাননি ২২০৫ শিক্ষার্থী
বিলুপ্ত র‍্যাব, এসআরবির যাত্রা শুরু
দিল্লিতে শি জিনপিংয়ের অসুস্থতার দাবি ঘিরে রহস্য
যে স্ত্রীকে মেরে জেল, ১২ বছর পর সে নারী জীবিত!
নারী রেফারিংয়ে নজর কাড়ছেন জুলিয়ানা