Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১২:১৫, ২৯ সেপ্টেম্বর ২০২৫

মালয়েশিয়া জনশক্তি রফতানিতে বড় প্রতারণা

ইউনিক ইস্টার্নের মালিক নূর আলীসহ ১৪ জনের বিরুদ্ধে মামলা

ইউনিক ইস্টার্নের মালিক নূর আলীসহ ১৪ জনের বিরুদ্ধে মামলা
ছবি: সংগৃহীত

মালয়েশিয়ায় জনশক্তি রফতানির নামে প্রায় ৪০ কোটি টাকার সংঘবদ্ধ প্রতারণার অভিযোগে ইউনিক ইস্টার্ন (প্রা.) লিমিটেড এর মালিক নূর আলীসহ সংশ্লিষ্ট ১৪ জনের বিরুদ্ধে মামলা করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম বিভাগের অনুসন্ধানে উঠে এসেছে, নূর আলী ও তার প্রতিষ্ঠানের সহযোগীরা সরকার নির্ধারিত ফি’র বাইরে অতিরিক্ত অর্থ আদায় করতেন। গত ২০২২ থেকে ২০২৪ সাল পর্যন্ত দুই বছরে মোট ৩ হাজার ৭৮৭ জন শ্রমিককে মালয়েশিয়ায় পাঠানো হয়। সরকারের নির্ধারিত খরচ ছিলো ৭৮ হাজার ৯৯০ টাকা, কিন্তু অভিযুক্তরা প্রতিজনের কাছ থেকে প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা নিয়েছেন।

অভিযুক্তরা পাসপোর্ট ফি, মেডিকেল পরীক্ষা, কোভিড-১৯ টেস্ট ও পোশাক খরচের নামে অতিরিক্ত অর্থ আদায় করতেন বলে জানা গেছে। এভাবে দুই বছরে সর্বমোট ৪০ কোটি ৭১ লাখ ৪০ হাজার ৩৭০ টাকা হাতিয়ে নেয়ার প্রাথমিক প্রমাণ পেয়েছে সিআইডি।

গুলশান থানায় ২৮ সেপ্টেম্বর দায়ের করা মামলাটি (মামলা নং-৫৮) মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২)/৪(৪) ধারায় নথিভুক্ত হয়েছে। মামলার তদন্ত এখন সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম বিভাগ পরিচালনা করছে।

সংস্থাটি জানিয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে মানিলন্ডারিংয়ের স্পষ্ট প্রমাণ মিলেছে। একইসঙ্গে আরও অজ্ঞাত সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

জ্বালানি সংকটে কোনও পোশাক কারখানা বন্ধ হয়নি: বিজিএমইএ
গুচ্ছ ভর্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ
ভারতে ‘আসসালামু আলাইকুম’ বলায় নারী পুলিশ কর্মকর্তাকে বদলি!
জিন্নাহর রাজনৈতিক ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: পাটওয়ারী
শেখ হাসিনার এ মাসেই আসা উচিত ছিলো, ডিসেম্বর দেরি হয়ে গেছে: ওসি রাকিবুল হাসান
‘সরকারকেই পরিষ্কার করতে হবে তারা এজেন্সি সিন্ডিকেটে জড়িত নয়’
মোদিকে জন্মদিনের শুভেচ্ছা তারেক রহমানের
ডাকসুর এক বছরের খতিয়ান প্রকাশ
দিল্লিতে হাসিনা-আ.লীগ নেতাদের বৈঠক বাতিল
মাঝ আকাশে দুই বাংলাদেশি যাত্রীর তুমুল মারামারি
৯৯ বিচারককে একযোগে বদলি
আসিফ ও তার স্ত্রীর সম্পদের খোঁজে দুদক
জিপিএ-৫ পেয়েও কলেজ পাননি ২২০৫ শিক্ষার্থী
বিলুপ্ত র‍্যাব, এসআরবির যাত্রা শুরু
দিল্লিতে শি জিনপিংয়ের অসুস্থতার দাবি ঘিরে রহস্য
যে স্ত্রীকে মেরে জেল, ১২ বছর পর সে নারী জীবিত!
নারী রেফারিংয়ে নজর কাড়ছেন জুলিয়ানা