Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৫:১৫, ২৮ আগস্ট ২০২৫

মাসুদ উদ্দিন চৌধুরীসহ ৩৩ জনের বিরুদ্ধে মানিলন্ডারিং মামলা

মাসুদ উদ্দিন চৌধুরীসহ ৩৩ জনের বিরুদ্ধে মানিলন্ডারিং মামলা
ছবি: সংগৃহীত

মালয়েশিয়ায় জনশক্তি রফতানির সঙ্গে জড়িত বড় সিন্ডিকেটের বিরুদ্ধে বড় পদক্ষেপ নিয়েছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীসহ ৩৩ জনের বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানিলন্ডারিং মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) বনানী থানায় (ডিএমপি) এ মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছে সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান। এর আগে বুধবার মানিলন্ডারিং প্রতিরোধ আইনে মামলার অনুমোদন দেন সিআইডি প্রধান।

কীভাবে হয়েছে এ অর্থপাচার

সিআইডির অভিযোগ অনুযায়ী, ২০১৬ সালের ১৮ আগস্ট থেকে ২০২৪ সালের ৩০ মে পর্যন্ত মাসুদ উদ্দিন চৌধুরী ও তার প্রতিষ্ঠান ফাইভ এম ইন্টারন্যাশনালসহ অভিযুক্তরা যৌথভাবে মালয়েশিয়ায় ৯ হাজার ৩৭২ জন কর্মী প্রেরণ করে। সরকার নির্ধারিত ৭৮ হাজার ৯৯০ টাকার ফি ছাড়াও প্রতিজনের কাছ থেকে অতিরিক্ত ১ লাখ ৫০ হাজার টাকা আদায় করা হয়। পাশাপাশি পাসপোর্ট, কোভিড-১৯ টেস্ট, মেডিকেল এবং পোশাক বাবদ বাড়তি ৩৬ হাজার ৫০০ টাকা নেয়ারও প্রমাণ পাওয়া গেছে।

এসব অনিয়মের মাধ্যমে অভিযুক্তরা মোট ১০০ কোটি ৭৫ লাখ ৮৩ হাজার ৭২০ টাকা আত্মসাৎ ও পাচার করেছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

আরও যারা অভিযুক্ত

ফাইভ এম ইন্টারন্যাশনালের পরিচালক ও সংশ্লিষ্ট সিন্ডিকেট সদস্যদেরও এ মামলায় অভিযুক্ত করা হয়েছে। সিআইডি জানায়, মামলার সব আসামির সম্পৃক্ততা নিরূপণে ব্যাপক তদন্ত চলছে।

ব্যাংক হিসাব আগেই ফ্রিজ

উল্লেখযোগ্য বিষয় হলো, এর আগেই মাসুদ উদ্দিন চৌধুরী ও তার ঘনিষ্ঠদের নামে থাকা প্রায় ৫ কোটি ৯১ লাখ টাকার ব্যাংক হিসাব ফ্রিজ করেছিল সিআইডি। সংস্থাটির দাবি, বিজ্ঞানভিত্তিক পদ্ধতিতে তদন্ত করে প্রকৃত দোষীদের আইনের আওতায় আনা হবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা
‘যৌনাঙ্গে বুট দিয়ে মেরেছে’- দিল্লিতে বিক্ষোভকারীদের অভিযোগ
বিক্ষোভে অংশ নেয়ায় ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ
৪৫তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৭০২ জন
সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই
চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস
জুলাই জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ১
দল হিসেবে আ.লীগের বিচারে তদন্ত চলছে: প্রসিকিউটর তামিম
কমিটি নিয়ে বিরোধ, জামায়াতের দু’গ্রুপের সংঘর্ষ
রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা, ধ্বংসাবশেষে আহত ১
পশু জবাইয়ের নিষেধাজ্ঞা নিয়ে জকসুর বিক্ষোভ
ধূমপান করতে হাত কাঁপছিলো, লজ্জা লাগছিলো: বিদ্যা
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা