Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ২২:২৯, ১৮ আগস্ট ২০২৫

এস আলম-জেমকন-নাসা গ্রুপের শীর্ষ কর্তার বিরুদ্ধে দুদকের মামলা

এস আলম-জেমকন-নাসা গ্রুপের শীর্ষ কর্তার বিরুদ্ধে দুদকের মামলা
ছবি: সংগৃহীত

বড় অঙ্কের অর্থ আত্মসাৎ ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দেশের তিন প্রভাবশালী ব্যবসায়ীকে আসামি করে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার (১৮ আগস্ট) রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন।

দুদকের করা মামলায় আসামি করা হয়েছে—

এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম
জেমকন গ্রুপের মালিক ও সাবেক সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ
নাসা গ্রুপের চেয়ারম্যান ও এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার

দুদক সূত্র জানায়, এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলমের বিরুদ্ধে প্রায় ৮০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, তিনি চটপটির দোকান ও রেস্তোরাঁ ব্যবসার নামে ভুয়া প্রতিষ্ঠান খোলেন এবং এসব প্রতিষ্ঠানের নামে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড থেকে ঋণ তুলে আত্মসাৎ করেন। এ মামলায় তার সঙ্গে আরও ২০ জনকে আসামি করা হয়েছে।

অন্যদিকে, জেমকন গ্রুপের মালিক ও সাবেক সংসদ সদস্য কাজী নাবিল আহমেদের বিরুদ্ধে ৭ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন এবং ৪৫টি ব্যাংক হিসাবে ১০৯ কোটি টাকার বেশি অস্বাভাবিক লেনদেনের অভিযোগে মামলা করেছে দুদক।

এ ছাড়া নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের বিরুদ্ধে প্রায় ৮৫৮ কোটি টাকা আত্মসাতের মামলা হয়েছে। তার সঙ্গে এক্সিম ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ফিরোজ হোসেনসহ ২১ জনকে আসামি করা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, ঋণের নামে এ বিপুল অঙ্কের অর্থ তুলে আত্মসাৎ করা হয়।

দুদকের এ পদক্ষেপকে ঘিরে ব্যবসায়ী মহল ও রাজনৈতিক অঙ্গনে ইতোমধ্যেই তীব্র আলোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে দেশের প্রভাবশালী তিন গ্রুপের চেয়ারম্যানের বিরুদ্ধে একই দিনে মামলা হওয়াকে অনেকেই দুর্নীতি দমনে বড় ধরনের পদক্ষেপ হিসেবে দেখছেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা