Sobar Desh | সবার দেশ জাবি প্রতিনিধি

প্রকাশিত: ০০:৩৮, ১ অক্টোবর ২০২৬

টিএইচই র‍্যাংকিংয়ে দেশসেরা জাবি

টিএইচই র‍্যাংকিংয়ে দেশসেরা জাবি
ছবি: সংগৃহীত

টাইমস হায়ার এডুকেশনের (টিএইচই) ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাংকিং ২০২৭-এ বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষ অবস্থানে রয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি)। আন্তর্জাতিক র‍্যাংকিংয়ে জাবিসহ বাংলাদেশের চারটি বিশ্ববিদ্যালয় ৮০১ থেকে ১০০০তম অবস্থানের মধ্যে রয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৭ সালের টিএইচই ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাংকিংয়ে অ্যালফাবেটিক্যাল ক্রমে বাংলাদেশের শীর্ষ তালিকায় রয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও নর্থ সাউথ ইউনিভার্সিটি। চারটি বিশ্ববিদ্যালয়ই ৮০১-১০০০তম অবস্থানের ব্যান্ডে রয়েছে।

টাইমস হায়ার এডুকেশন বিশ্ববিদ্যালয়গুলোর র‍্যাংকিং নির্ধারণে মূলত পাঁচটি সূচক বিবেচনা করেছে। এগুলো হলো—শিক্ষাদান, গবেষণার পরিবেশ, গবেষণার মান, শিল্প খাতের সঙ্গে সম্পৃক্ততা এবং আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, এর আগে ২০২৪ ও ২০২৫ সালের টাইমস হায়ার এডুকেশন র‍্যাংকিংয়েও বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষ অবস্থানে ছিলেঅ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। এবারও দেশসেরা অবস্থান ধরে রাখায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের মধ্যে সন্তোষ দেখা দিয়েছে।

এ অর্জনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম।

এক অভিনন্দন বার্তায় তিনি বলেন, টাইমস হায়ার এডুকেশন র‍্যাংকিংয়ে দেশসেরা বিশ্ববিদ্যালয়ের গৌরব অর্জন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্য সম্মান ও গৌরবের বিষয়। এ অর্জনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের পরিচিতি ও সুনাম আরও বৃদ্ধি পেয়েছে।

উপাচার্য আশা প্রকাশ করেন, ভবিষ্যতে আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় র‍্যাংকিংয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আরও এগিয়ে যাবে। শিক্ষা ও গবেষণার মান উন্নয়নে বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত প্রশাসন ইতোমধ্যে বিভিন্ন উদ্যোগ নিয়েছে বলেও জানান তিনি।

তিনি বলেন, গবেষণা খাত এবং আন্তর্জাতিক জার্নালে গবেষণা প্রবন্ধ প্রকাশের ক্ষেত্রে আর্থিক প্রণোদনা বাড়ানো হয়েছে। ভবিষ্যতেও এ প্রণোদনা অব্যাহত থাকবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

প্রশ্ন তোলার অধিকারও সংকুচিত করা হচ্ছে: সালমান মুক্তাদির
ক্রিস্টা পাইকের মৃত্যুদণ্ড কার্যকর স্থগিত
মেধা তালিকায় প্রথম হওয়া বিসিএস গেজেটে নেই জুলাইযোদ্ধা সোহেল-মামুন
টিএইচই র‍্যাংকিংয়ে দেশসেরা জাবি
পুলিশের কুইক রেসপন্স টিম গঠনের নির্দেশ
জার্মানিতে ৬ লাখ ৫০ হাজার চাকরি খালি, সুযোগ অপরচুনিটি কার্ডে
ঢাকা মহানগর বিএনপির ৩ কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪
৮১১ রানের ম্যাচে গিলের ২২৩*, রেকর্ডের ছড়াছড়ি
মাঝআকাশে পাইলটদের মারামারি, সৌদিতে নামলো বিমান
সিলিকন ভ্যালিতে যৌন শিকারির তালিকা ফাঁস
গাজী নজরুলের জামিনে ‘আপত্তি নেই’ মরিয়মের বাবার
হাদির নাম সরিয়ে ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’
ভিক্টিম ভিক্টিমের মতো থাকবা, প্রতিবাদ করবা কেনো: আসিফ মাহমুদ
দুর্গাপূজায় ৫ দিন ছুটি, মণ্ডপে ২৪ ঘণ্টা নজরদারি: স্বরাষ্ট্রমন্ত্রী
সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে বিএফআইইউ
স্ত্রীর মৃত্যুর পর হাসপাতালে মাহাথির
২৩৫ ইউনিটের বিল ৫০৬ কোটি টাকা, শোকজ ৪ জন