Sobar Desh | সবার দেশ জাবি প্রতিনিধি

প্রকাশিত: ১৫:৩৯, ৫ ডিসেম্বর ২০২৫

জাবিতে ফেলানী’র নামে হলের নামকরণ

জাবিতে ফেলানী’র নামে হলের নামকরণ
ছবি: সবার দেশ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) চারটি হলের নাম চূড়ান্তভাবে পরিবর্তন করেছে। এতে আগে শেখ পরিবারের নামে থাকা হলগুলো নতুন নামে পরিচিত হবে। এর মধ্যে ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব’ হলকে নতুন করে ‘শহিদ ফেলানী খাতুন’ হল নামে নামকরণ করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এ বি এম আজিজুর রহমান শুক্রবার (৫ ডিসেম্বর) এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় চারটি হলের নাম পরিবর্তনের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে।

নতুন নামকরণ অনুযায়ী, পূর্বের ‘শেখ মুজিবুর রহমান’ হলের নাম পরিবর্তন করে ‘শেরে বাংলা এ কে ফজলুল হক হল’ রাখা হয়েছে। ‘শেখ রাসেল’ হলের নতুন নাম হলো ‘নবাব সলিমুল্লাহ হল’। ‘শেখ হাসিনা’ হলকে নতুন করে ‘জুলাই চব্বিশ জাগরণী হল’ নামে নামকরণ করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, এ নাম পরিবর্তনের মাধ্যমে দেশের ইতিহাস ও শহিদদের স্মরণ করার পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে ইতিহাস সচেতনতা বৃদ্ধির লক্ষ্য রয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

‘সেক্রেটারির ৭০০ অটোরিকশা’, প্রশাসকের কাছে প্রমাণ চাইলো জামায়াত
অন্যের ‘গেমের ঘুঁটি’ না হয়ে ‘নিজস্ব গেমের প্লেয়ার’ হোন: হাসনাত
আশুলিয়ায় ঝুটের গুদাম ও বাড়িতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
দেখা হচ্ছে নিউইয়র্কে—রহস্যজনক পোস্ট মিথিলার
৪০ লাখ টাকা চাঁদা না দেয়ায় হামলা, ট্রাক এনে লুটপাট
বাংলাদেশে ফ্যাসিবাদ ফিরলে দায় জামায়াতের: শামা ওবায়েদ
ইমরানের মুক্তির দাবিতে পিটিআইয়ের লংমার্চ, সোয়াবিতে ‘বড় চমক’
গাজীপুরে গুলি করে ৩ কোটি টাকা ছিনতাই, আহত ৩
রূপপুরের বিদ্যুৎ দ্রুত গ্রিডে দেয়ার প্রতিশ্রুতি রোসাটমের
ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগে প্রধানমন্ত্রীর আহ্বান
দিল্লির ককরোচ আন্দোলনে যোগ দেবেন মমতা!
সব ইসলামী দল এক হলেও ক্ষমতায় যাওয়া সম্ভব নয়: আ ফ ম খালিদ
ইউরেনিয়াম ছাড়বে না ইরান, মজুতও দেবে না
রংপুরের চার খুনে ডিএনএ মিললো সিদ্ধার্থ-মুগ্ধর
হুতিদের হামলায় রিয়াদে শতাধিক ফ্লাইট বাতিল