Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ২১:২৪, ১৫ নভেম্বর ২০২৫

লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা

জাবিতে রাত ১০টার পর সব অনুষ্ঠান বন্ধের নির্দেশ

জাবিতে রাত ১০টার পর সব অনুষ্ঠান বন্ধের নির্দেশ
ছবি: সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ক্যাম্পাসে শান্তি-শৃঙ্খলা ও সামগ্রিক নিরাপত্তা নিশ্চিত করতে রাত ১০টার পর সব ধরনের অনুষ্ঠান আয়োজন সাময়িকভাবে নিষিদ্ধ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শনিবার (১৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ সিদ্ধান্তের কথা জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ইতোপূর্বে অনুষ্ঠিত সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত রাত ১০টার পর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোনও ধরনের অনুষ্ঠান আয়োজন করা যাবে না। ইতোমধ্যে যদি কোনও অনুষ্ঠান চলমান থাকে, তবে আয়োজকদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত বিধি বা প্রয়োজনে রাষ্ট্রীয় আইনে ব্যবস্থা নেয়া হবে।

এছাড়া অনুষ্ঠান চলাকালীন শব্দের মাত্রা সহনীয় পর্যায়ে রাখতে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দেয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর জানায়, শান্তিপূর্ণ শিক্ষার পরিবেশ বজায় রাখতে এবং ক্যাম্পাসে অস্থিতিশীলতা বা নিরাপত্তাহীনতা রোধেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

নতুন এ নির্দেশনা বাস্তবায়নে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সকলের সহযোগিতা কামনা করা হয়েছে।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প