Sobar Desh | সবার দেশ ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি 

প্রকাশিত: ১৩:২৯, ২৮ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ১৩:৩০, ২৮ ফেব্রুয়ারি ২০২৬

ঈশ্বরদীতে জোড়া খুনে চাঞ্চল্য

উঠানে দাদির লাশ, সরিষাক্ষেতে মিললো নাতনির 

উঠানে দাদির লাশ, সরিষাক্ষেতে মিললো নাতনির 
ছবি: সংগৃহীত

পাবনার ঈশ্বরদী উপজেলায় দাদি ও নাতনিকে হত্যার ঘটনায় এলাকায় চরম চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে বাড়ির উঠান থেকে দাদির এবং পাশের একটি সরিষাক্ষেত থেকে নাতনির মরদেহ উদ্ধার করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুজ্জামান। নিহতরা হলেন দাশুড়িয়া ইউনিয়নের ভবানিপুর উত্তরপাড়ার বাসিন্দা জয়নাল খা’র মা সুফিয়া খাতুন (৬৫) এবং তার নাতনি জামিলা আক্তার (১৫)।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, কিশোরীর বাবা ঢাকায় থাকেন। দাদি ও নাতনি বাড়িতেই বসবাস করতেন। শুক্রবার গভীর রাতে বাড়ি থেকে কান্নার শব্দ শুনেছেন বলে দাবি করেছেন প্রতিবেশীরা। তবে কিছু সময় পর সে শব্দ থেমে যায়।

শনিবার সকালে পরিবারের সদস্যরা বাড়ির উঠানে সুফিয়া খাতুনের রক্তাক্ত লাশ দেখতে পান। এ সময় নাতনি জামিলা আক্তারকে খুঁজে না পেয়ে আশপাশে খোঁজাখুঁজি শুরু করা হয়। পরে বাড়ির পাশের সরিষাক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়।

পুলিশের প্রাথমিক ধারণা, কিশোরীকে অপহরণের চেষ্টা করা হয়ে থাকতে পারে। এতে বাধা দিতে গেলে দাদিকে হত্যা করা হয়। অন্যদিকে, নাতনির লাশ সরিষাক্ষেতে পাওয়ায় ধর্ষণের অভিযোগও উঠেছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন না পাওয়া পর্যন্ত এ বিষয়ে নিশ্চিত করে কিছু বলতে রাজি হয়নি পুলিশ।

এ বিষয়ে প্রণব কুমার, অতিরিক্ত পুলিশ সুপার, ঈশ্বরদী সার্কেল, জানান—ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ইতোমধ্যে ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে এবং জড়িতদের শনাক্তে কাজ চলছে। দায়ীদের আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি।

নৃশংস এ ঘটনায় এলাকায় শোক ও আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

পিএসজির শিরোপা উদযাপন ঘিরে ফ্রান্সজুড়ে তাণ্ডব
জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
দিল্লিতে পাঁচতলা ভবন ধস, ধ্বংসস্তূপের নিচে শতাধিক শিক্ষার্থী
ইরানে হামলা করা উচিত হয়নি: ট্রাম্প
স্তন ক্যান্সারের লাখো রোগীর কেমোথেরাপি এড়ানোর পথ খুলছে
পিএসজির জয়ে উৎসবের নগরী প্যারিস
হরমুজে কঠোর নিয়ন্ত্রণে ইরান, নিয়ম ভাঙলে ‘ভয়াবহ পরিণতি’র হুঁশিয়ারি
পারমাণবিক কর্মসূচি থেকে সরবে না উত্তর কোরিয়া
আর্সেনালকে হারিয়ে টানা ইউরোপসেরা পিএসজি
‘ককরোচ জনতা পার্টি’র ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন প্রতিষ্ঠাতা
ডেমরায় হাসপাতালে শিশু ধর্ষণচেষ্টা, ওয়ার্ডবয় গ্রেফতার
শহর পরিষ্কার রাখতে নাগরিকদেরও দায়িত্ব রয়েছে: প্রধানমন্ত্রী
আ.লীগ-বিএনপির এমপিরা আমাকে প্রধানমন্ত্রী বানাতে চেয়েছিলো: কর্নেল অলি
খামেনির রাষ্ট্রীয় জানাজা ঘিরে তেহরানে ব্যাপক প্রস্তুতি
বিএনপি-জামায়াত সংঘর্ষ, চিকিৎসাধীন জামায়াত নেতার মৃত্যু
সমাজে একজন জিয়া গড়ে উঠলেই যথেষ্ট: ডেপুটি স্পিকার
১০ কোটি টাকা আমাকে দেয়া হয়নি, বরাদ্দ গেছে উপজেলায়: হাসনাত
বিশ্ব তামাকমুক্ত দিবস আজ