Sobar Desh | সবার দেশ ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি 

প্রকাশিত: ১১:২২, ১৮ জানুয়ারি ২০২৬

আপডেট: ১১:২৩, ১৮ জানুয়ারি ২০২৬

কোকোকে কটূক্তির অভিযোগ

ঈশ্বরদীতে আমির হামজার বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ

ঈশ্বরদীতে আমির হামজার বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ
ছবি: সংগৃহীত

পাবনার ঈশ্বরদীতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর নাম বিকৃত ও কটূক্তির অভিযোগে জামায়াত নেতা মুফতি আমির হামজার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। এ সময় বিক্ষোভকারীরা আমির হামজার কুশপুত্তলিকায় জুতার মালা পরিয়ে জুতা নিক্ষেপ করে প্রতিবাদ জানান।

শনিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পৌর শহরের রেলগেট কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি বাস টার্মিনাল থেকে বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাজারের পুরোনো রিকশাস্ট্যান্ডে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

বিক্ষোভ চলাকালে নেতাকর্মীরা আমির হামজার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। মিছিল ও সমাবেশে বক্তব্য দেন পাবনা-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী এবং জেলা বিএনপির সাবেক সহ-সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টু।

বক্তব্যে তিনি বলেন, ধানের শীষ প্রতীক নিয়ে বাঙালির মধ্যে আবেগ ও ইতিহাস জড়িয়ে আছে। এটি স্বাধীনতার পক্ষের প্রতীক। অপরদিকে দাঁড়িপাল্লা স্বাধীনতার বিরুদ্ধের প্রতীক হিসেবে পরিচিত। জামায়াত নেতা আমির হামজা যেভাবে প্রয়াত আরাফাত রহমান কোকোর নাম বিকৃত ও কটূক্তি করেছেন, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের জঘন্য কর্মকাণ্ডের প্রতিবাদেই আজ জনগণ তার কুশপুত্তলে জুতা নিক্ষেপ করে ঘৃণা প্রকাশ করেছে।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা শামসুদ্দিন মালিথা, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস এম ফজলুর রহমান, সাবেক সাংগঠনিক সম্পাদক ইসলাম হোসেন জুয়েলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

উল্লেখ্য, কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়ায় জামায়াত নেতা আমির হামজার একটি পুরোনো ভিডিও ভাইরাল হয়। ২০২৩ সালের ওই ভিডিওতে তাকে প্রয়াত আরাফাত রহমান কোকোকে নিয়ে একটি আপত্তিকর তুলনা করতে দেখা যায়। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর তা নিয়ে ব্যাপক সমালোচনা ও ক্ষোভ সৃষ্টি হয়।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

প্রশ্ন তোলার অধিকারও সংকুচিত করা হচ্ছে: সালমান মুক্তাদির
ক্রিস্টা পাইকের মৃত্যুদণ্ড কার্যকর স্থগিত
মেধা তালিকায় প্রথম হওয়া বিসিএস গেজেটে নেই জুলাইযোদ্ধা সোহেল-মামুন
টিএইচই র‍্যাংকিংয়ে দেশসেরা জাবি
পুলিশের কুইক রেসপন্স টিম গঠনের নির্দেশ
জার্মানিতে ৬ লাখ ৫০ হাজার চাকরি খালি, সুযোগ অপরচুনিটি কার্ডে
ঢাকা মহানগর বিএনপির ৩ কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪
৮১১ রানের ম্যাচে গিলের ২২৩*, রেকর্ডের ছড়াছড়ি
মাঝআকাশে পাইলটদের মারামারি, সৌদিতে নামলো বিমান
সিলিকন ভ্যালিতে যৌন শিকারির তালিকা ফাঁস
গাজী নজরুলের জামিনে ‘আপত্তি নেই’ মরিয়মের বাবার
হাদির নাম সরিয়ে ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’
ভিক্টিম ভিক্টিমের মতো থাকবা, প্রতিবাদ করবা কেনো: আসিফ মাহমুদ
দুর্গাপূজায় ৫ দিন ছুটি, মণ্ডপে ২৪ ঘণ্টা নজরদারি: স্বরাষ্ট্রমন্ত্রী
সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে বিএফআইইউ
স্ত্রীর মৃত্যুর পর হাসপাতালে মাহাথির
২৩৫ ইউনিটের বিল ৫০৬ কোটি টাকা, শোকজ ৪ জন