Sobar Desh | সবার দেশ পাবনা প্রতিনিধি

প্রকাশিত: ২৩:২৫, ১৯ মার্চ ২০২৫

আপডেট: ২৩:৪৩, ১৯ মার্চ ২০২৫

দেশসেরা হাফিজা ঈশ্বরদীর মেয়ে মারিয়াম

দেশসেরা হাফিজা ঈশ্বরদীর মেয়ে মারিয়াম
ছবি: সবার দেশ

ঈশ্বরদীর মেয়ে মোসা. মারিয়াম (১২) জাতীয় বার্ষিক হিফজ পরিক্ষায় সারাদেশের মধ্যে প্রথম স্থান অধিকার করার গৌরব অর্জন করেছে। মঙ্গলবার (১৮ মার্চ) এ ফলাফল ঘোষণা করা হয়। 

কৃতি শিক্ষার্থী মারিয়াম ঈশ্বরদীর স্বনামধন্য হালিমাতুস সাদিয়া মহিলা মাদ্রাসার হিফজ বিভাগের ছাত্রী এবং উপজেলার পাকশী ইউনিয়নের নতুন রুপপুর গ্রামের ব্যবসায়ী রকিবুল ইসলাম রাকিব এর মেয়ে।

জানা যায়, হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ ১৫ তম জাতীয় বার্ষিক হিফজ (২৬-৩০ পারা) পরিক্ষার ফলাফল মঙ্গলবার প্রকাশিত হলে সেখানে ঈশ্বরদীর মারিয়াম (রোল নং-২৫৩৪০৮৭) সারাদেশের মধ্যে মেধা তালিকায় প্রথম হন। মারিয়ামের এ ফলাফল সারাদেশের মধ্যে ঈশ্বরদীবাসীকেও সম্মানিত করেছে।

মারিয়ামের পিতা ঈশ্বরদী এগ্রো ট্রেডিং (নারায়ণগঞ্জ) এর সত্বাধিকারী ও জনকল্যাণমুখী সামাজিক সংগঠন 'আহ্বান' এর সভাপতি রকিবুল ইসলাম রাকিব জানান, পবিত্র রমজান মাসে এ সাফল্যের খবর সত্যিই অনেক আনন্দের। তিনি বলেন, আমার একমাত্র ছেলে হাফেজ তালহা জুবায়ের গত দুই মাস পূর্বে চ্যানেল টোয়েন্টিফোর পাবনা অডিশন ২০২৫ এর ইয়েস কার্ড বিজয়ী হয়েছেন। হাফেজ তালহা উপজেলার সাহাপুরের মদিনাতুল উলুম মাদ্রাসা থেকে ঢাকা অডিশনে অংশগ্রহণ করেছেন।

তিনি বলেন, ছেলে মেয়ের সাফল্যে মহান আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করছি এবং ভবিষ্যতেও তাদের সাফল্য যেন অব্যাহত থাকে এজন্য আল্লাহ তায়ালার সাহায্য কামনা করছি। 

তিনি তাদের সাফল্যের পেছনে সমস্ত উস্তাদ, ওলামায়ে কেরাম- শিক্ষকগণ, মাতা, দাদা-দাদী ও পরিবারের অন্যান্য সদস্যদের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং মারিয়ামের জন্য সকলের নিকট দোয়া কামনা করেন।।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

দিনাজপুরে নববর্ষ উপলক্ষে সাইক্লিং প্রতিযোগিতা
হামের টিকা না দিয়ে দুই সরকার ‘ক্ষমাহীন অপরাধ’ করেছে: প্রধানমন্ত্রী
‘ড. মোশাররফ ছাড়া সবার সিনিয়র ছিলাম, তবুও মূল্যায়ন পাইনি’
তিন হাজার কোটি টাকা উধাও শেয়ার মার্কেটে
নির্বাচন ‘স্বচ্ছ হলে ফল ভিন্ন হতো’— বিস্ফোরক মন্তব্য রুমিন ফারহানার
‘অধিনায়ক রাজা, বাকিরা প্রজা?’-বিসিবির ‘ক্যাপ্টেনস কার্ড’ নিয়ে ক্ষোভে তাপস বৈশ্য
হজের প্রথম ফ্লাইট জেদ্দায় অবতরণ
আইএমএফ ঋণ স্থগিতের গুঞ্জন ‘সম্পূর্ণ অসত্য’
হরমুজে আবারও থামিয়ে দেয়া হলো ‘বাংলার জয়যাত্রা’কে
হরমুজ পাড়ি দিচ্ছে ‘বাংলার জয়যাত্রা’
ঢাকায় নিজের বাড়ি নেই, বাবার ফ্ল্যাটেই থাকি: স্পিকার হাফিজ
মিসাইল নয়, মৌমাছির দখলে ইসরায়েল
রাশিয়া থেকে জ্বালানি আমদানিতে ‘মার্কিন ছাড়’—গুজব
জ্বালানি সংকটে অচল ১০ বিদ্যুৎকেন্দ্র, অন্ধকারে চট্টগ্রাম নগরী
হরমুজ খুলে স্বস্তি, কিন্তু রইলো চাপ: দ্রুত চুক্তির তাগিদ ট্রাম্পের
সংরক্ষিত নারী আসনে জামায়াতের তালিকা প্রায় চূড়ান্ত
হজ ফ্লাইট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
মাদরাসাছাত্রীকে অপহরণের ঘটনায় ক্ষুব্ধ জামায়াত আমির
১৫ বছর পর বাংলাদেশে ওয়ানডে সিরিজ খেলতে আসছে অস্ট্রেলিয়া, থাকছে টি-টোয়েন্টিও
৩ দিনের সফরে ঢাকায় আসছেন মার্কিন বিশেষ দূত চার্লস জে. হার্ডার
হোয়াইট হাউসে শান্তি সংলাপে বসতে পারে ইসরায়েল-লেবানন: ট্রাম্প