Sobar Desh | সবার দেশ ওমর ফারুক, খাগড়াছড়ি পার্বত্য জেলা

প্রকাশিত: ০০:০১, ২ মার্চ ২০২৬

আপডেট: ০০:০২, ২ মার্চ ২০২৬

খাগড়াছড়িতে আঞ্চলিক ও জেলা পরিষদ নির্বাচনসহ ৭ দফা দাবিতে স্মারকলিপি

খাগড়াছড়িতে আঞ্চলিক ও জেলা পরিষদ নির্বাচনসহ ৭ দফা দাবিতে স্মারকলিপি
ছবি: সবার দেশ

পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ ও জেলা পরিষদ নির্বাচনসহ বিভিন্ন দাবিতে খাগড়াছড়ি জেলা প্রশাসক (ডিসি) মহোদয়ের নিকট স্মারকলিপি প্রদান করেছেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিসিপি) ও পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি)সহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

রোববার (০১ মার্চ) জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এ কর্মসূচিতে নেতৃবৃন্দ লিখিত স্মারকলিপি পেশ করেন। স্মারকলিপিতে উল্লেখযোগ্য দাবিগুলোর মধ্যে ছিলো—

  • নির্বাচনের মাধ্যমে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ ও জেলা পরিষদ গঠন,
  • পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বাঙালিদের অংশগ্রহণ নিশ্চিত করা এবং ভাইস চেয়ারম্যান পদ সৃষ্টি,
  • প্রত্যাহারকৃত ২৪৬টি সেনাক্যাম্প পুনঃস্থাপন,
  • নিরাপত্তার স্বার্থে ১০৩৬ কিলোমিটার সীমান্ত সড়ক নির্মাণ,
  • সেনাক্যাম্পগুলোতে পুলিশের পরিবর্তে সেনাবাহিনী মোতায়েন,
  • পার্বত্য চট্টগ্রাম শাসনবিধি-১৯০০ বাতিল,
  • পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বাতিল।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন পিসিসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুল মজিদ, পার্বত্য চট্টগ্রাম যুব পরিষদ-এর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আফসার হোসেন রনি, খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি জালাল আহমেদ, সাধারণ সম্পাদক নজরুল হোসেন, সাংগঠনিক সম্পাদক সাকিব খান, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ খাগড়াছড়ি জেলার সাবেক সভাপতি সোহেল রানা, বর্তমান জেলা শাখার সভাপতি মুজাহিদুল ইসলাম, পিসিসিপি খাগড়াছড়ি জেলার সাধারণ সম্পাদক মেহেদী হাসান, সদর উপজেলা সভাপতি তরিকুল ইসলাম রায়হান, পিসিসিপি কলেজ কমিটির সভাপতি মাকসুদুল আলম, সিনিয়র সহ-সভাপতি সাইফুল ইসলাম জোনায়েদ, জেলা শাখার প্রচার সম্পাদক রিয়াদুল ইসলাম রিয়াদসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ বলেন, দীর্ঘদিন ধরে আঞ্চলিক ও জেলা পরিষদে নির্বাচন না হওয়ায় জনগণের প্রত্যক্ষ ভোটাধিকার প্রয়োগের সুযোগ সীমিত হয়ে পড়েছে। তারা অবিলম্বে নির্বাচনের মাধ্যমে পরিষদ গঠন এবং উত্থাপিত দাবিসমূহ দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান।

জেলা প্রশাসক স্মারকলিপি গ্রহণ করে বিষয়টি সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট প্রেরণের আশ্বাস দিয়েছেন বলে সংগঠনের নেতারা জানিয়েছেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস
জুলাই জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ১
দল হিসেবে আ.লীগের বিচারে তদন্ত চলছে: প্রসিকিউটর তামিম
কমিটি নিয়ে বিরোধ, জামায়াতের দু’গ্রুপের সংঘর্ষ
রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা, ধ্বংসাবশেষে আহত ১
পশু জবাইয়ের নিষেধাজ্ঞা নিয়ে জকসুর বিক্ষোভ
ধূমপান করতে হাত কাঁপছিলো, লজ্জা লাগছিলো: বিদ্যা
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব