Sobar Desh | সবার দেশ খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশিত: ০০:৩৯, ৫ অক্টোবর ২০২৫

খাগড়াছড়িতে ১৪৪ ধারা প্রত্যাহার

খাগড়াছড়িতে ১৪৪ ধারা প্রত্যাহার
ছবি: সংগৃহীত

খাগড়াছড়িতে ‘জুম্ম ছাত্র জনতা’র অবরোধ কর্মসূচি প্রত্যাহারের একদিন পর জারি হওয়া ১৪৪ ধারা তুলে নেয়ার ঘোষণা দিয়েছে প্রশাসন। শনিবার (৪ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গুইমারা উপজেলার নির্বাহী অফিসার আইরিন আক্তারের স্বাক্ষরিত নোটিশে উল্লেখ করা হয়েছে, ২৭ সেপ্টেম্বর থেকে কার্যকর থাকা ১৪৪ ধারা আগামী ৫ অক্টোবর (রোববার) ভোর ৫টা থেকে প্রত্যাহার হবে।

একইদিন খাগড়াছড়ির জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকারও সদর উপজেলা পৌর এলাকা ও আশপাশের অঞ্চলে জারি থাকা ১৪৪ ধারা রোববার ভোর ৬টা থেকে প্রত্যাহারের নির্দেশ দেন।

এর আগে শুক্রবার ‘জুম্ম ছাত্র জনতা’ ৫ অক্টোবর পর্যন্ত শিথিল করা তাদের অবরোধ কর্মসূচি স্থায়ীভাবে প্রত্যাহারের ঘোষণা দেয়।

খাগড়াছড়ির পুলিশ সুপার আরেফিন জুয়েল বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত, শহরের সিঙ্গিনালা এলাকায় এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ ঘিরে প্রায় দুই সপ্তাহ ধরে অবরোধসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছিলো ‘জুম্ম ছাত্র জনতা’। এসব আন্দোলনে সহিংসতায় তিনজন নিহত হন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস
জুলাই জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ১
দল হিসেবে আ.লীগের বিচারে তদন্ত চলছে: প্রসিকিউটর তামিম
কমিটি নিয়ে বিরোধ, জামায়াতের দু’গ্রুপের সংঘর্ষ
রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা, ধ্বংসাবশেষে আহত ১
পশু জবাইয়ের নিষেধাজ্ঞা নিয়ে জকসুর বিক্ষোভ
ধূমপান করতে হাত কাঁপছিলো, লজ্জা লাগছিলো: বিদ্যা
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব