Sobar Desh | সবার দেশ খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশিত: ০০:১২, ১ অক্টোবর ২০২৫

খাগড়াছড়ি মারমা কিশোরী মামলায় ধর্ষণের আলামত মেলেনি

খাগড়াছড়ি মারমা কিশোরী মামলায় ধর্ষণের আলামত মেলেনি
ছবি: সংগৃহীত

খাগড়াছড়িতে মারমা কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে করা মামলার মেডিকেল রিপোর্টে কোনও ধর্ষণের আলামত পাওয়া যায়নি। গাইনোকোলজিস্টসহ তিন সদস্যের মেডিকেল বোর্ডের পরীক্ষায় ১০টি সূচকের সবকটিই স্বাভাবিক এসেছে।

বোর্ডের নেতৃত্বে থাকা খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালের গাইনী বিশেষজ্ঞ ডা. জয়া চাকমা জানান, 

আমরা সব ধরনের পরীক্ষানিরীক্ষা করেছি এবং মেডিকেল রিপোর্ট জমা দিয়েছি। তবে কোনও ধরনের ধর্ষণের আলামত পাওয়া যায়নি। 

তিনি আরও জানান, পরীক্ষক দলে হাসপাতালের মেডিকেল অফিসার মোশারফ হোসেন ও নাহিদা আক্তারও ছিলেন।

প্রসঙ্গত, গত ২৩ সেপ্টেম্বর খাগড়াছড়িতে অজ্ঞাত তিনজনের বিরুদ্ধে ওই কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে মামলা হয়। এ ঘটনায় শয়ন শীল নামে এক তরুণকে আটক করে রিমান্ডে নেয়া হয়েছে। তবে অন্য দুই আসামিকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ, অবরোধ ও সহিংসতায় প্রাণ হারান ৩ জন। এর প্রেক্ষিতে এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস
জুলাই জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ১
দল হিসেবে আ.লীগের বিচারে তদন্ত চলছে: প্রসিকিউটর তামিম
কমিটি নিয়ে বিরোধ, জামায়াতের দু’গ্রুপের সংঘর্ষ
রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা, ধ্বংসাবশেষে আহত ১
পশু জবাইয়ের নিষেধাজ্ঞা নিয়ে জকসুর বিক্ষোভ
ধূমপান করতে হাত কাঁপছিলো, লজ্জা লাগছিলো: বিদ্যা
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব