Sobar Desh | সবার দেশ নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ০০:২৮, ১০ মার্চ ২০২৬

আপডেট: ০০:২৮, ১০ মার্চ ২০২৬

নোয়াখালীতে অবসরপ্রাপ্ত ১৪ শিক্ষককে বিদায় সংবর্ধনা

নোয়াখালীতে অবসরপ্রাপ্ত ১৪ শিক্ষককে বিদায় সংবর্ধনা
ছবি: সবার দেশ

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় সম্মাননা প্রদান ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় দীর্ঘদিন শিক্ষা সেবায় অবদান রাখা ১৪ জন শিক্ষককে বিদায় সংবর্ধনা দেয়া হয়।

সোমবার (৯ মার্চ) সন্ধ্যায় উপজেলা পরিষদ হলরুমে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি কোম্পানীগঞ্জ উপজেলা শাখার আয়োজনে এ বিদায় সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

জানা যায়, গত দুই বছরে কোম্পানীগঞ্জ উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত ২২ জন সহকারী ও প্রধান শিক্ষক অবসর গ্রহণ করেন। তাদের মধ্য থেকে ১৪ জন শিক্ষককে অনুষ্ঠানে সম্মাননা স্মারক (ক্রেস্ট) প্রদান করা হয়। অনুষ্ঠানে উপজেলার প্রায় তিন শতাধিক শিক্ষক অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি কোম্পানীগঞ্জ উপজেলা শাখার সভাপতি একরামুল হকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ ফখরুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমান, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. নিজাম উদ্দিন, শিল্পপতি মফিজ উদ্দিনসহ শিক্ষক নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, অবসরপ্রাপ্ত শিক্ষকরা দীর্ঘদিন নিষ্ঠা ও সততার সঙ্গে শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাদের এ অবদান ভবিষ্যৎ প্রজন্মের কাছে অনুকরণীয় হয়ে থাকবে। অনুষ্ঠানের শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া ও ইফতার অনুষ্ঠিত হয়।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

দেশের বিভিন্ন স্থানে শিবির-ছাত্রশক্তির ওপর ছাত্রদল-যুবদলের হামলা
ওয়েস্ট ইন্ডিজের জবাবে দাপুটে পাকিস্তান
জাহের আলভীর জামিন লাভ
ওয়াশিংটনে ভয়াবহ দাবানল: পুড়ে ছাই ৭ শতাধিক বাড়ি
জুলাই বিপ্লবের মূল স্পিরিট বাস্তবায়নে ঐক্যের আহ্বান প্যারিস প্রবাসীদের
বিজেপির ৩০ বছরের দুর্গ ভেঙে জয় প্রশান্ত কিশোরের
স্কুলে ভর্তিতে লটারি বহাল রাখার ভাবনা
টকশোতে বিরোধী দল নিয়ে যত কটূক্তি, তত প্রমোশন: গোলাম পরওয়ার
বিরোধী দলের নেতারা হাসিনার ভাষায় কথা বলছেন: মির্জা ফখরুল
১৮ আগস্ট রাজস্ব সম্মেলন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
ভারত সীমান্তে ২৫০ চীনা যুদ্ধযান মোতায়েন পাকিস্তানের
এক দফা এখনও পূর্ণ বাস্তবায়িত হয়নি: নাহিদ ইসলাম
ভালোবাসা নিয়েই একদিন পৃথিবী ছেড়ে চলে যেতে হবে: কুমার বিশ্বজিত
বেরোবিতে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত অন্তত ২০
ভোটার তালিকা পেলেই রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল: ইসি
টাঙ্গুয়ার হাওরের সংরক্ষিত এলাকায় পর্যটকবাহী নৌযান নিষিদ্ধ
মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আনতে চায় বাংলাদেশ
বাবা-দাদার বয়সী নেতাদের প্রতারণা বুঝতে পারিনি: আসিফ মাহমুদ
ছেলেকে কারা গুলি করেছে; সিসি ক্যামেরায় দেখেছি: শহীদ তাইমের মা