Sobar Desh | সবার দেশ নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ০১:৫৯, ২৮ জানুয়ারি ২০২৬

নোয়াখালীতে দুই মাদক সেবীকে কারাদন্ড

নোয়াখালীতে দুই মাদক সেবীকে কারাদন্ড
ছবি: সবার দেশ

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় দুই মাদক সেবীকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাদের অর্থদন্ড করা হয়।

দন্ডপ্রাপ্ত মো.সুমন (৩২) চৌমুহনী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের গনিপুর এলাকার মরহুম আমিনের ছেলে ও সেনবাগের মধুপুর গ্রামের মরহুম আলী আহমদের ছেলে বাবলু (৩০)।  

মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাত ৯টার দিকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ সাদাত হোসেন এ দণ্ডাদেশ দেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপপরিচালক সুব্রত সরকার শুভ'র নেতৃত্বে বেগমগঞ্জ উপজেলার গনিপুর এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে চোলাইমদ সেবনকালে দুই যুবককে আটক করা হয়। ওই সময় ঘটনাস্থল থেকে ১ লিটার চোলাইমদ উদ্ধার করা হয়। পরে তাদেরকে ভ্রাম্যমাণ আদালতে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড কারাদণ্ড এবং নগদ অর্থদন্ড প্রদান করা হয়।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগে প্রধানমন্ত্রীর আহ্বান
দিল্লির ককরোচ আন্দোলনে যোগ দেবেন মমতা!
সব ইসলামী দল এক হলেও ক্ষমতায় যাওয়া সম্ভব নয়: আ ফ ম খালিদ
ইউরেনিয়াম ছাড়বে না ইরান, মজুতও দেবে না
রংপুরের চার খুনে ডিএনএ মিললো সিদ্ধার্থ-মুগ্ধর
হুতিদের হামলায় রিয়াদে শতাধিক ফ্লাইট বাতিল
পানির ন্যায্য হিস্যায় ভারতের সঙ্গে ছাড় নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
জন্মদিনেও ‘অকারণ’-এ হিমি
প্রীতি জিনতার দল ছাড়লেন দুই অজি কোচ
মাইক্রোসফটসহ ৭ প্রতিষ্ঠানের ভিসা কর্মসূচি স্থগিত করছে যুক্তরাষ্ট্র
বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় মেঘনার দুই সন্তান
রফিকুল ইসলাম মিয়া নন, মারা গেছেন আইনজীবী রফিকুল হোসেন
নরসিংদীর পুকুরে ‘জলপরীর গুজব’, নেপথ্যে কি?
সাহিত্যে নোবেল পেলেন অ্যান কারসন
রূপপুরের প্রথম ইউনিটে উৎপাদনের চূড়ান্ত অনুমোদন
ধ্বংসাবশেষের ধাক্কা থেকে বাঁচলো বাংলাদেশের স্যাটেলাইট
রোহিঙ্গাদের ৫ শর্ত, না হলে ফিরতে নারাজ ৮৭%
মৃত্যুদণ্ড কার্যকরের ব্যর্থতা, সরকারের বিরুদ্ধে মামলার প্রস্তুতি ক্রিস্টা পাইকের