Sobar Desh | সবার দেশ বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত: ২১:১৬, ১২ মার্চ ২০২৬

আপডেট: ২১:১৭, ১২ মার্চ ২০২৬

বর-কনের বিয়েযাত্রা শেষ হলো মৃত্যুযাত্রায়

বর-কনের বিয়েযাত্রা শেষ হলো মৃত্যুযাত্রায়
ছবি: সংগৃহীত

বাগেরহাটের রামপালে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নবদম্পতিসহ অন্তত ১৩ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেল প্রায় ৪টার দিকে খুলনা–মোংলা মহাসড়কের বেলাইব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে নিহতদের মধ্যে বর সাব্বির, তার বাবা আব্দুর রাজ্জাক এবং কনে মার্জিয়া আক্তার (মিতু) রয়েছেন। এছাড়া কনের বোন, নানি ও মাইক্রোবাসচালকসহ আরও কয়েকজন যাত্রী প্রাণ হারিয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেলাইব্রিজ এলাকায় দ্রুতগতিতে আসা একটি বাসের সঙ্গে যাত্রীবাহী মাইক্রোবাসটির প্রচণ্ড সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে রাস্তার পাশে ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই কয়েকজনের মৃত্যু হয় এবং অনেকে গুরুতর আহত হন।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। আহতদের উদ্ধার করে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

নিহত কনে মার্জিয়া আক্তারের মামা আবু তাহের জানান, বৃহস্পতিবার দুপুরে খুলনার কয়রা উপজেলার নাকশা এলাকায় তার ভাগ্নি মার্জিয়া আক্তারের সঙ্গে মোংলা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের শেলাবুনিয়া এলাকার বাসিন্দা আ. রাজ্জাকের ছেলে সাব্বিরের বিয়ে হয়। বিয়ের আনুষ্ঠানিকতা শেষ করে বরযাত্রীদের নিয়ে একটি মাইক্রোবাসে করে নবদম্পতি মোংলার উদ্দেশে রওনা দেন। পথে রামপাল উপজেলার বেলাইব্রিজ এলাকায় পৌঁছালে ভয়াবহ এই দুর্ঘটনা ঘটে।

তিনি জানান, দুর্ঘটনায় মার্জিয়া আক্তার, তার বোন লামিয়া ও তাদের নানি ঘটনাস্থলেই মারা যান। এছাড়া বরের সঙ্গে থাকা আরও আটজনের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন <<>> বাগেরহাটে বাস–মাইক্রোবাস সংঘর্ষে নিহত ১৩, আহত ১৫

কাটাখালী হাইওয়ে থানার উপপরিদর্শক কে এম হাসানুজ্জামান জানান, নৌবাহিনীর যাত্রীবাহী একটি বাস খুলনার দিকে যাচ্ছিলো এবং মাইক্রোবাসটি মোংলার দিকে যাচ্ছিলো। বেলাইব্রিজ এলাকায় পৌঁছালে দুটি যানবাহনের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে হতাহতের ঘটনা ঘটে।

রামপাল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুকান্ত কুমার পাল জানান, দুর্ঘটনায় নিহত চারজনের লাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মেহেনাজ মোশাররফ বলেন, এ পর্যন্ত হাসপাতালে আটজনের মরদেহ আনা হয়েছে। তাদের মধ্যে তিনজন শিশু, তিনজন নারী ও দুজন পুরুষ রয়েছেন। এছাড়া আশঙ্কাজনক অবস্থায় ভর্তি থাকা আরও একজন পরে মারা গেছেন।

দুর্ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নবদম্পতির বিয়ের আনন্দ মুহূর্তেই পরিণত হয়েছে শোকের মাতমে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

মেসির ‘হালি’তে মন্ট্রিয়ল ধ্বংস, ৭-১ গোলে মায়ামির তাণ্ডব
বিলাওয়ালের বিয়ের গুঞ্জন, পাত্রী ইউরোপের!
নেপাল-চীনে বন্যায় মৃত প্রায় ৭০০, নিখোঁজ ৩ হাজার
আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ, হদিস নেই আড়াই শ মানুষের
গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু হয়েছে: প্রধানমন্ত্রী
সংসদমুখী পদযাত্রায় ১১ দলীয় ঐক্যের আহ্বান
মিরাজ নিখোঁজে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী
রংপুরে চার খুন হত্যায় সিদ্ধার্থের বাবা-ভাই ডিবি হেফাজতে
আ.লীগ ফেরার বাতাস শুধু ভারত-সোশ্যাল মিডিয়ায়: সারজিস
ঝুলন্ত সেতু পানিতে তলিয়ে চলাচল বন্ধ রাঙামাটিতে
পাকিস্তানে তুর্কি সামরিক বিমানের আনাগোনা, উদ্বিগ্ন ভারত
২৪ ঘণ্টায় বন্যার শঙ্কায় দুই জেলা
নেদারল্যান্ডসকে হারিয়ে তৃতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা
গুমের প্রতিটি ঘটনায় স্বাধীন তদন্ত ও বিচার চান নাহিদ
কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট খুলে পানি নিষ্কাশন
আইফোন ১৮ প্রো সিরিজ আসছে সেপ্টেম্বরে, থাকছে যেসব ফিচার
ব্রাহ্মণবাড়িয়ায় মাদ্রাসাশিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সাক্ষাৎ